1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
জেলা প্রশাসকের  বিদায় সংবর্ধনা  অনুষ্ঠান - Madaripur Protidin
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ

জেলা প্রশাসকের  বিদায় সংবর্ধনা  অনুষ্ঠান

  • প্রকাশিত : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৩.০৪ পিএম
  • ৬০৮ জন পঠিত
মাদারীপুর প্রতিনিধি।  সমন্বিত সরকারি অফিস ভবন অফিসার্স এসোশিয়েশন এর কার্যালয়, সমন্বিত অফিস ভবনের ক্যাফেটেরিয়ার উদ্ধোধন ও  জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোছা. ইয়াসমিন আক্তার (যুগ্ম-সচিব)  এঁর বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমন্বিত সরকারি অফিস ভবন অফিসার্স এসোশিয়েশন এর উদ্যোগে এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  স্থানীয় সরকার উপপরিচালক মুহাম্মদ হাবিবুল আলম, , বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর গনপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন ও অতিরিক্ত জেলা প্রশাসক  ফাতিমা আজরিন তন্বী    ।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ও , সমন্বিত সরকারি অফিস ভবন অফিসার্স এসোশিয়েশন সভাপতি মো. শহীদুল ইসলাম মুন্সির    সভাপতিত্বে ও   সমাজ সেবা কার্যালয় সহকারি পরিচালক ও স,স,অ,ভ,অ,এসোশিয়েশন সাধারণ সম্পাদক  মো: আফজাল হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত ছিলেন সমন্বিত ভবনের (৩৭ টি দপ্তরের) অফিস প্রধান ও এসোসিয়েশন এর সদস্যবৃন্দ। বক্তব্য মঞ্চের অতিথিদের ছাড়াও বক্তব্য রাখেন,  জেলা পাট উন্নয়ন কর্মকর্তা ও কোষাধ্যক্ষ (স,স,অ,ভ অ,এ) মো. আলমগীর হোসেন, জেলা নির্বাচন অফিসার মো.ফরিদ আহমেদ, ,   সহকারী পরিচালক (দুদক)  মো আক্তারুজ্জামান,  মাদারীপুর বিআরডিবি উপপরিচালক মো. হাবিবুর রহমান ।
মিনি সচিবালয় খ্যাত মাদারীপুর সমন্বিত সরকারি অফিস ভবনটি   জেলার প্রান। প্রতিদিন হাজার হাজার সেবা প্রত্যাশিত মানুষ এর আগমনে এটি   সরগম থাকে। একই ভবনে অনেক অফিস থাকায় সেবা গ্রহীতাদেরও ভোগান্তির নিরসন হয়েছে।
দীর্ঘদিনের প্রতিক্ষার পর এসোশিয়েশন এর কার্যালয় ও ক্যাফেটেরিয়া উদ্ধোধনের মধ্য দিয়ে নতুন মাত্রা যোগ হল। বিদায়ী অতিথি কে এসোসিয়েশন এর পক্ষ থেকে সন্মাননা স্মরণ ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
রাতের ডিনার পার্টিতে আমন্ত্রিত অতিথি ও এসোসিয়েশনের সন্মানিতবৃন্দের আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। উল্লেখ্য ১২২ নং কক্ষ টি এখন থেকে সমন্বিত সরকারি অফিস ভবন অফিসার্স এসোশিয়েশন এর কার্যালয় হিসেবে ব্যবহৃত হবে।
২০২২ সালের ১২ সেপ্টেম্বর,  সমন্বিত সরকারি অফিস ভবন অফিসার্স এসোশিয়েশন প্রতিষ্ঠিতা কালীন সময় থেকেই   সভাপতির দায়িত্ব পালন করে আসছেন  জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শহীদুল ইসলাম মুন্সি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!