1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
দারুসসালাম থেকে ২৯.৫ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার - Madaripur Protidin
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০ 

দারুসসালাম থেকে ২৯.৫ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০, ৬.৩৪ এএম
  • ৯১৩ জন পঠিত

অফিস রিপোর্টঃ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদকদ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।

র‌্যাব সুত্র জানায়, ২৭ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল রাজধানীর দারুসসালাম থানাধীন বড়বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ২৯.৫০ কেজি গাঁজা ও ৩ টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক মাদক কারবারি ১। জসীম সিকদার (২৫), জেলা-গাজীপুর, ২। সুখন মিয়া (১৮) এবং ৩। মোঃ রাকিব হাসান (১৬), উভয় জেলা- বি-বাড়িয়াদের’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত। দেশের সীমান্তবর্তী এলাকাসমূহ হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে করোনা/দূর্যোগকালীন সময়কে কাজে লাগিয়ে ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অভিনব কৌশল ব্যবহার করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সরবরাহ করে আসছিলো।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!