1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
- Madaripur Protidin
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা

  • প্রকাশিত : শনিবার, ২০ জুন, ২০২০, ৮.৩১ পিএম
  • ৮৪৯ জন পঠিত

 

মাদারীপুরে করোনায় নতুন আরো ৫১ জনসহ আক্রান্ত ৫৪৮
স্টাফ রিপোর্টার, মাদারীপুর
মাদারীপুরে শনিবার বিকেল পর্যন্ত নতুন আরো ৫১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৩৫ জন, কালকিনিতে ৫জন, রাজৈরে ৭জন এবং শিবর্চ উপজেলায় ৪ জন। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৪৮ জনে। গত ২৪ ঘন্টায় করোনা রোগী সুস্থ হয়েছে ১২জন। এ পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছেন ১৪৫ জন। ২৪ ঘন্টায় জেলা থেকে কোনো নমুনা প্রেরণ করা হয়নি। নতুন আক্রান্তসহ ৩৯৩ জন হাসপাতালের আইসোলেশনে এবং হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।
মাদারীপুর জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ঘন্টায় ২২৬জনের নমুনার ফলাফল আসে স্বাস্থ্য বিভাগের কাছে। এর মধ্যে ৫১ জনের পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে। বাকীগুলো নেগেটিভ এসেছে। আজ শনিবার বিকেল ৫ টা পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৪৭জনে। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানবিদ মীর রিয়াজ আহমেদ।
জেলা থেকে এ পর্যন্ত নমুনা প্রেরণ করা হয়েছে ৪হাজার ৬৫২ এবং ফলাফল রিপোর্ট পাওয়া গেছে ৪হাজার ১২৫ জনের। জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত ৫৪৮ জনের মধ্যে সদর উপজেলায় ১৮৮ জন, শিবচর উপজেলায় ৭৯ জন, রাজৈর উপজেলায় ১৬৩ জন এবং কালকিনি উপজেলায় ১১০ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯জন। করোনার উপসর্গ নিয়ে ১২জন মারা গেলেও এদের কোনো পরিসংখ্যান স্বাস্থ্য বিভাগের কাছে নেই।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!