1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
পটুয়াখালীর হাজীখালী বাজার হতে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষন ও ভিডিও ধারনের অভিযোগে আটক ১। - Madaripur Protidin
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা

পটুয়াখালীর হাজীখালী বাজার হতে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষন ও ভিডিও ধারনের অভিযোগে আটক ১।

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০, ৬.৫১ পিএম
  • ১১৬১ জন পঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ র‌্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে ২৫জুন বিকাল পটুয়াখালীর জেলা সদর থানাধীন হাজীখালী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে বিয়ের প্রলোভন দেখিয়ে জনৈক নারীকে ধর্ষনপূর্বক তা গোপনে ভিডিও ধারণের অভিযোগে মোঃ হিরন তালুকদার (৩০)গ্রেফতার করে।
ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায যে, আনুমানিক ০৩ (তিন) বছর পূর্বে পটুয়াখালী সদরে অবস্থিত প্রাইম ক্লিনিকের জনৈক নারী রিসেপশনিষ্ট এর সাথে অভিযুক্ত মোঃ হিরন তালুকদারের পরিচয় হয়। এই পরিচয়ের সূত্র ধরে উভয়ের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ হয়। এক পর্যায়ে অভিযুক্ত মোঃ হিরন তালুকদার নারী রিসেপশনিষ্ট কে জোর পূর্বক তার পূর্বের স্বামীকে ডিভোর্স দিতে বাধ্য করে এবং ভুয়া কাবিন নামায় স্বাক্ষর আদায় করে। অতঃপর, অভিযুক্ত মোঃ হিরন তালুকদার ঐ নারী ভিকটিমের স্বামী পরিচয় দিয়ে একাধিক বার ধর্ষন করে এবং উক্ত ধর্ষনের ভিডিও তার মোবাইলে গোপনে ধারন করে। অতি সম্প্রতি অভিযুক্ত মোঃ হিরন তালুকদার বিয়ের বিষয়টি অস্বীকার করে এবং আপত্তিকর ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন সময় মোটা অংকের চাঁদা দাবি করে। তদপ্রেক্ষিতে ঐ নারী ভিকটিম আইনগত সহায়তা চেয়ে র‌্যাব-৮, পটুয়াখালী ক্যাম্পের নিকট আবেদন করলে একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অভিযুক্ত মোঃ হিরন তালুকদারকে হাজীখালী বাজার থেকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মোঃ হিরন তালুকদার ঘটনার সাথে নিজের সং¯িøষ্টতার বিষয়ে স্বীকারোক্তি প্রদান করে। এ ব্যাপারে ঐ নারী ভিকটিম কর্তৃক বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করে। হিরন পটুয়াখালী সদর উপজেলার হাজীখাল গ্রামের মোঃ সাত্তার তালুকদার পুত্র।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!