1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
৩৩৩ এ কল করে খাদ্য সহায়তা পেল রাজৈরের ১৮ অসহায় ও হত দরিদ্ররা। - Madaripur Protidin
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০ 

৩৩৩ এ কল করে খাদ্য সহায়তা পেল রাজৈরের ১৮ অসহায় ও হত দরিদ্ররা।

  • প্রকাশিত : রবিবার, ১৬ মে, ২০২১, ৭.০০ পিএম
  • ৮৩১ জন পঠিত

রাজৈর প্রতিনিধি ।
মাদারীপুরের রাজৈর উপজেলার অসহায় ও হত দরিদ্র পরিবারের সদস্যরা ৩৩৩ এ কল দিয়ে খাদ্য সহায়তা পেয়েছে। বুধবার থেকে শুরু করে রোববার পর্যন্ত প্রায় ৬ শ পরিবার এ খাদ্য সহয়তা পেয়েছে। এর মধ্যে ৩৩৩ এ কল দেওয়া ১৮ টি পরিবারের মাঝে রোববার দুপুরে উপজেলা চত্তরে এসব খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

২০২০- ২০২১ অর্থ বছরে করোনার দ্বিতীয় ঢেউ পরিস্থিতি মোকাবেলায় অসহায় ও হত দরিদ্র পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হল। মাদারীপুর জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় এবং রাজৈর উপজেলা প্রশানের আয়োজনে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদের আগে ইউএনও , উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, পিআইও এবং বিভিন্ন ইউনিয়ের চেয়ারম্যানদের মাধ্যমে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এই খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে তেল, আটা, ডাল, লবন, সেমাই, চিনি ও সাবান।
রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আনিসুজ্জামান জানান, করোনাকালে আমরা খাদ্য সহায়তা অব্যাহত রেখেছি। এর আগে আমরা ৫ মেট্রিকটন চাল বিতরণ করেছি। এখন প্রধানমন্ত্রীর দেওয়া শুকনা খাবার বিতরণ করছি। এছাড়াও ৩৩৩ এ যারা কল করে সাহায্য চাচ্ছে তাদের আমরা খাদ্য সহায়তা করে যাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!