1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
র‌্যাব-৪ এর অভিযান। শাহআলী থেকে মাহমুদুল হাসান’কে অস্ত্র ও ইয়াবাসহ গ্রেফতার; জাল টাকা এবং প্রাইভেটকার জব্দ। - Madaripur Protidin
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০ 

র‌্যাব-৪ এর অভিযান। শাহআলী থেকে মাহমুদুল হাসান’কে অস্ত্র ও ইয়াবাসহ গ্রেফতার; জাল টাকা এবং প্রাইভেটকার জব্দ।

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২, ১২.৩১ পিএম
  • ৯২১ জন পঠিত

অফিস রিপোটঃ র‌্যাব-৪ এর অভিযানে শাহআলী এলাকার শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মাহমুদুল হাসান’কে বিদেশী পিস্তল, ম্যাগজিন, গুলি এবং ইয়াবাসহ গ্রেফতার; জাল টাকা এবং প্রাইভেটকার জব্দ।

র‌্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, মাহমুদুল হাসান নামক একজন সন্ত্রাসী রাজধানীর শাহআলী থানাধীন দিয়াবাড়ি ঘাট এলাকায় চাঁদাবাজী, মাদক ব্যবসাসহ সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছে। এরূপ তথ্য প্রাপ্তির পর র‌্যাব-৪ এর একটি গোয়েন্দা দল উক্ত সন্ত্রাসীর কর্মকান্ডের উপর নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহ শুরু করে যার প্রেক্ষিতে তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র প্রদর্শন করে চাঁদাবাজির অভিযোগ ও মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততা পাওয়া যায়।

এরই ধারাবাহিকতায় ২৫ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল রাজধানীর শাহআলী থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ১ টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগজিন, ২ রাউন্ড গুলি, ১ টি হরিণের চামড়া, ১ টি প্রাইভেটকার, ১০৫ পিস ইয়াবা, জালটাকা এবং নগদ-২,৮৫,৫৩৫/- টাকাসহ চাঁদাবাজির বিভিন্ন নথিপত্রসহ শাহআলী থানাধীন দিয়াবাড়ী ঘাট এলাকার অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী মাহমুদুল হাসান (৪১), জেলা-ঢাকা’কে গ্রেফতার করতে সমর্থ হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী শাহআলী থানাধীন দিয়াবাড়ী ঘাট এলাকায় দীর্ঘদিন ধরে চাদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপসহ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো। সাধারণ মানুষের সম্পত্তি দখল, চাঁদাবাজি, চাঁদার জন্য হুমকি দেওয়া, মাদক ব্যবসা প্রভৃতি অপরাধের সাথে সে জড়িত। দিয়াবাড়ী এলাকায় চলমান বাস-ট্রাক এবং যেকোনো পণ্য পরিবহনকারী পিকআপ ও অন্যান্য পরিবহন হতে ব্যাপক পরিমাণে চাঁদাবাজি করে আসছিলো।

এছাড়াও অত্র এলাকায় মাদক কেনা বেচা, মাদক সেবনের ঘাঁটি এবং সহযোগীদের আড্ডাখানা ছিল সন্ত্রাসী মাহমুদুল হাসানের কথিত অফিস। স্থানীয় তদন্তে জানা যায় গ্রেফতারকৃত ব্যক্তি বিগত ২০০৪ সালে কাফরুল থানাধীন এলাকায় একে-৪৭ রাইফেল নিয়ে পুলিশের হাতে ধরা পরে। বিভিন্ন থানায় সন্ত্রাসী মাহমুদুল হাসানের বিরুদ্ধে একাধিক মাদক, অস্ত্র ও চাঁদাবাজির মামলা রয়েছে।

জিজ্ঞাসাবাদে আরো জানা যায় গ্রেফতারকৃত ব্যক্তি মিরপুরের একটি স্কুল হতে ১৯৯৮ সালে এসএসসি সম্পন্ন করে। এরপরই সে ধীরে ধীরে মাদকের সাথে জড়িয়ে পড়ে। এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন মানুষের কাছ থেকে প্রতারণামূলক অর্থ আত্মসাৎ এর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!