1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে ডাকাত সন্দেহে দু'জনের চোখ উৎপাটন - Madaripur Protidin
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পল্লবী থানা যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যা মামলার আসামী ২(দুই) শুটার বিদেশী রিভলবার ও গুলিসহ গ্রেফতার মাদারীপুরে বাজি ফোটানোকে কেন্দ্র করে পুলিশ সদস্যের স্ত্রীকে পিটিয়ে হত্যা মাদারীপুরে মহান স্বাধীনতা দিবস-এ বীর শহীদদের প্রতি সচেতন নাগরিক কমিটি (সনাক) ও টিআইবি‘র শ্রদ্ধাঞ্জলি মাদারীপুরে মহান স্বাধীনতা দিবস পালিত মাদারীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে  পুত্রবধূকে তাড়ানোর চেষ্টা মাদারীপুর জেলা পরিষদের দায়িত্ব নিলেন খোন্দকার মাশুক মাদারীপুরের শিবচরে জ্বালানী তেল মজুদ করার অভিযোগে দোকান মালিককে জরিমানা রাজৈরে সালিশ বৈঠকে বৃদ্ধকে কুপিয়ে হত্যা মাদারীপুরে রাজ্জাক হাওলাদার একাডেমীর যাতায়াত পথ পচাঁ পানিতে তলিয়ে থাকে মাদারীপুরে জমি জমা বিরোধের জেরে বাবা ছেলেকে কুপিয়ে জখম

মাদারীপুরে ডাকাত সন্দেহে দু’জনের চোখ উৎপাটন

  • প্রকাশিত : রবিবার, ১ অক্টোবর, ২০২৩, ১১.৪০ এএম
  • ৬০৯ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা। মাদারীপুরের কালকিনিতে ডাকাতির সময় দাদন হাওলাদার (৫০) ও সোহরাব হাওলাদার (৪৫) দুজনকে ডাকাত সন্দেহে আটক করে গণধোলাই দেয়। এ সময় উত্তেজিত জনতা তাদের চোখ উৎপাটন করে দেয়। শনিবার দিবাগত রাত ২ টার দিকে উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের মৃধাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ খবর পেয়ে গিয়ে তাদের উদ্ধার করে। আটককৃত, দাদন হাওলাদার বরিশাল মুলাদি উপজেলার টুমচর বাটামারা এলাকার তৈয়ব আলী হাওলারের ছেলে ও সোহরাব হাওলাদার একই এলাকার মোতালেব হাওলাদারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ২ টার দিকে শিকারমঙ্গল ইউনিয়নের মৃধাকান্দি এলাকার সেকান্দার হাওলাদারের বাড়িতে ১০-১২ জনের একদল অস্ত্রধারী মুখোশ পরা ডাকাত দল প্রবেশ করে। তারা ঘরের লোকেদের জিম্মি করে মূল্যবান জিনিসপত্র লুটপাট করে পালিয়ে যাচ্ছিলেন। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে ডাকাত সন্দেহে দাদন হাওলাদার ও সোহরাব হাওলাদারকে আটক করে। এসময় উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দিয়ে দুজনের চোখ উৎপাটন করে ফেলে। পরে পুলিশ বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে দুই ডাকাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তাদের অবস্থা আশংকাজনক হওয়ার কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইদুল ইসলাম বলেন, দুজনকে গুরুতর আহত অবস্থায় নিয়ে এসেছিল। তাদের দুজনের চোখেই গভীর ক্ষত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মারগুব তৌহিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি তারা ডাকাতির উদ্দেশ্যে এসেছিলো। তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!