1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
শেখ হাসিনাই প্রথম ক্রিকেট বিশ্বকাপে খেলার সুযোগ করে দিয়েছেন: শাজাহান খান - Madaripur Protidin
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত রাজধানীর জোয়ার সাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট পদ্মার বুকে চরাঞ্চলের মানুষের অনিশ্চয়তার লড়াই মাদারীপুরের শিবচরে মানবপাচার মামলায় পুত্রবধু ও শশুর গ্রেফতার মাদারীপুর ও রাজৈরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ও বৈশাখী মেলার উদ্বোধন র‌্যাব-৪ এর অভিযানে ভোজ্যতেল মজুদে বিভিন্ন অনিয়মের কারণে ১টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

শেখ হাসিনাই প্রথম ক্রিকেট বিশ্বকাপে খেলার সুযোগ করে দিয়েছেন: শাজাহান খান

  • প্রকাশিত : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩, ১১.৩১ এএম
  • ৬৬৬ জন পঠিত
মাদারীপুর প্রতিনিধি:
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেছেন, এক সময় ক্রিকেট খেলায় বাংলাদেশের কোন অবস্থান ছিল না। প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা প্রথম বিশ্বকাপে ক্রিকেট খেলার সুযোগ করে দিয়েছেন। তিনি শুক্রবার (২০ অক্টোবর) বিকেলে মাদারীপুর আছমত আলী খান স্টেডিয়াম মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ‍ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, এক সময় নারীদের লেখাপড়া করতে দেওয়া হতো না, নারীদেরকে ঘরে বন্দী করে রাখা হতো। বিভ্রান্তমূলক কথাবার্তা বলে নারীদের কে পিছিয়ে রাখা হতো। প্রধানমন্ত্রী নারীদের কে ঘরবন্দি থেকে উদ্ধার করে নারীর ক্ষমতায়ন করে দিয়েছেন। এক সম‌য়ে মাদারীপুরের কালিকাপুর ও ঝাউদি ইউনিয়নে নারীদের কোন ভোটাধিকার ছিল না। আর এখন প্রধানমন্ত্রী সরাসরি নারীদের জনপ্রতিনিধিত্ব করার সুযোগ করে দিয়েছেন।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: নাজমুল ইসলামের সভাপতিত্বে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ। খেলা পরিচালনা করেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি গোলাম কবির।
মাদারীপুর পৌরসভা দল ও ৫টি উপজেলার অনুর্ধ্ব ১৭ বালক-বালিকা দল সহ মোট ১২টি দলের ২৪০ জন খেলোয়ার এতে অংশগ্রহণ করেন। ফাইনাল খেলায় মাদারীপুর পৌরসভা বালিকা দলকে  ট্রাইব্রেকারে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন মাদারীপুর সদর উপজেলা বালিকা দল এবং মাদারীপুর সদর উপজেলা বালক দলকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে মাদারীপুর পৌরসভা বালক দল। খেলা শেষে বিজয়ীদের মাঝে নগদ অর্থ ও পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!