1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে বেহুলা-লক্ষিন্দর পালা দেখতে ভীড় - Madaripur Protidin
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে উপজেলা অভিবাসন সমন্বয়কমিটি গঠন সভা অনুষ্ঠিত মাদারীপুরে ইতালি প্রবাসীর বসতঘরে হামলা-ভাঙচুর, মা ও স্ত্রীকে মারধরের অভিযোগ রাজৈরে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার  রাজৈরে পরকীয়ায় বাধা দেওয়ায় দুই মাসের অন্তসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ। মামলা দায়ের। স্বামীসহ দুইজন গ্রেপ্তার টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার

মাদারীপুরে বেহুলা-লক্ষিন্দর পালা দেখতে ভীড়

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩, ৪.১৬ পিএম
  • ৯৬৩ জন পঠিত

মাদারীপুর  সংবাদদাতা।
মাদারীপুরে হয়ে গেলো বেহুলা-লক্ষিন্দর পালা। সাপেকাটা মৃত স্বামীকে ৬ মাস পর জীবিত করে সতীত্বের প্রমান দেয়ার অমর কাহিনী ফুটিয়ে তোলা হয় এই পালায়। মনসা-মঙ্গল কাব্যগ্রন্থের এমন অনুষ্ঠান দেখতে ভীড় করেন হিন্দু-মুসলিমসহ বিভিন্ন ধর্মের মানুষ। শিল্পীদের রাতভর পরিবেশনায় মুগ্ধ দর্শক-¯্রােতারা। মানুষের মাঝে ধর্মের চর্চা বাড়ানোর পাশাপাশি এলাকাবাসীকে আনন্দ দিতেই এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।

জানা যায়, ৬ মাস কলাগাছের বেলায় ভেসে সাপেকাটা স্বামী লক্ষিন্দরকে জীবিত করে ঘরে ফেরেন বেহুলা। প্রমান দেন সতিত্বের। রোববার রাতভর এমন আয়োজন দেখতে মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝির মদন সাহার বাড়িতে ভীড় শিশু-কিশোরসহ নানা বয়সের মানষের।

হিন্দুধর্মাবলম্বীদের মতে, তের দশকের ঘটনা। সাপের দেবি হওয়ায় হতো না মনসার পূজা-অর্চণা। মত্যলোকের কেউ মনসার পূজা করলেই মনসার ঠাই হবে স্বর্গে। বাবা শিবের কথায় সমাধান হিসেবে মত্যলোকের চাঁদ সওদাগরের মাধ্যমে পূজা আরম্ভের চেষ্টা করেন মনসা। চম্পকনগরের চাঁদ সওদাগর এতে রাজি না হওয়ায় একে একে ৬ সন্তানকে সাপে কাটলে মারা যায় তারা। এরপর লক্ষিন্দরের সাথে বিয়ে হয় চাঁদ সওদাগরের বন্ধু সতীর্থ সাহার মেয়ে বেহুলার। বাসররাতে সাপে কাটলে মারা যায় লক্ষিন্দর। তখনকার নিয়ম ছিল সাপেকাটা মৃত মানুষকে ভেলায় বাসিয়ে দেয়ার। সেই ভেলাতেই স্বামীর সঙ্গে ৬ মাস জলে ভাসেন বেহুলা। একপর্যায়ে স্বর্গে পৌঁছে পূজার প্রতিশ্রুতিতে মনসার মাধ্যমে মৃত স্বামীকে জীবিত করে ঘরে ফিরিয়ে আনেন। পরে শ^শুর চাঁদ সওদাগরকে রাজি করিয়ে শুরু করেন মা মনসা দেবির পূজা-অর্চণা। পৃথিবীজুড়ে এভাবেই দেবি মনসার পূজার সূচনা হয়। এই বেহুলা-লক্ষিন্দর পালা দেখে মুগ্ধ দর্শক-¯্রােতারা। মানুষকে আনন্দ দেয়ার পাশাপাশি মনুষ্যত্ব জাগ্রত করতে বিভিন্ন জেলায় এমন অনুষ্ঠানে অংশ নেন বলে জানান আগত শিল্পীরা।

অনুষ্ঠান দেখতে আসা দুলাল মন্ডল বলেন, হিন্দু ধর্মের স্বামীর প্রতি স্ত্রীর এক ভালবাসার কাহিনী এই বেহুলা-লক্ষিন্দর। পালার মাধ্যমে আরো বড় আকারে ধারণা ও জানা যায়। তাই পরিবারের সবাইকে নিয়ে এসেছি।
রানী খানন বলেন, এই অনুষ্ঠান হিন্দু-মুুসলিম সব ধর্মের মানুষই দেখতে পারেন। এই পালার মাধ্যমে অনেক কিছুই শেখার আছে। প্রতিবছর এইদিনে এই অনুষ্ঠান দেখতে আসি, ভাল লাগে।

বেহুলার চরিত্রে অভিনয় শিল্পী বেদশ্রী রায় বলেন, জনজনম ধরে এই কাহিনী চলে আসছে আমাদের হিন্দু সমাজে। কিন্তু অনেকেই এই কাহিনী জানে না, তাই এই পালার মাধ্যমে মানুষকে এই কাহিনী বোঝানোর চেষ্টা করি।
চাঁদ সওদাগরের অভিনয়ে অংশ নেয়া সুকুমার শীল বলেন, বিভিন্ন জেলায় জেলায় গিয়ে এমন পালায় অংশ নেই। এই পালার মাধ্যমে মানুষের মনুষ্যত্ব জাগ্রত হবার পাশাপাশি ধর্ম সম্পর্কে সাধারণ মানুষকে শেখানোর চেষ্টা করি।
আয়োজক মনোতোষ কুমার সাহা জানান, পূর্ব পুরুষের শুরু হওয়ায় এই পালার মাধ্যমে বাড়বে ধর্মের চর্চা। এজন্য ৪৩ বছর ধরে একটানা এই অনুষ্ঠান হয়ে আসছে। রাতে বেহুলা-লক্ষিন্দর পালায় অংশ নেয় সাতক্ষিরা থেকে আগত মা মনসা নাট্য সংস্থার শিল্পীরা।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!