1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে স্ত্রীর স্বীকৃতি চাওয়ায় কলেজছাত্রীকে মারধর, এলাকায় তোলপাড় - Madaripur Protidin
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে উপজেলা অভিবাসন সমন্বয়কমিটি গঠন সভা অনুষ্ঠিত মাদারীপুরে ইতালি প্রবাসীর বসতঘরে হামলা-ভাঙচুর, মা ও স্ত্রীকে মারধরের অভিযোগ রাজৈরে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার  রাজৈরে পরকীয়ায় বাধা দেওয়ায় দুই মাসের অন্তসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ। মামলা দায়ের। স্বামীসহ দুইজন গ্রেপ্তার টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার

মাদারীপুরে স্ত্রীর স্বীকৃতি চাওয়ায় কলেজছাত্রীকে মারধর, এলাকায় তোলপাড়

  • প্রকাশিত : শনিবার, ১৩ জুলাই, ২০২৪, ১০.১৫ পিএম
  • ৯৪৮ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি।
স্ত্রীর স্বীকৃতি চাওয়ায় টেনে-হেচড়ে স্বামীর বাড়ি থেকে বের করে দেয়া হল অনার্স পড়–য়া কলেজছাত্রীকে। মারধর করায় অসুস্থ হয়ে পড়ে মাটিতে লুটে পড়ে মেয়েটি। প্রথম স্ত্রী আসার খবরে বাড়ি থেকে পালিয়ে যায় ইতালী প্রবাসী অভিযুক্ত আল আমিন। মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের উত্তর শিরখাড়া গ্রামের এই ঘটনায় তোলপাড় পুরো এলাকাজুড়ে। অভিযুক্ত আল আমিন ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

সরেজমিন ঘুরে দেখা যায়, বিয়ের গেট, তার সাথে সাজানো হয়েছে লাইটিং। আসতে শুরু করেছে আত্মীয় স্বজন ও পাড়াপ্রতিবেশিও। প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ের বরযাত্রা রওয়ানা হবে, শুক্রবার দুপুরে এ সময় হাজির হয় প্রথম স্ত্রী। খবর পেয়ে সংবাদকর্মীরা ঘটনাস্থলে গেলে তেড়ে আসেন আল আমিনের স্বজনরা।

জানা যায়, তিনবছর আগে অনার্স পড়–য়া মেয়েটির সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পরিচয় হয় ইতালী প্রবাসী আল আমিনের। এরপর প্রেমের সম্পর্ক হলে, দুজনের পরিবারকে জানানো হয়। সবার সম্মতিতে গত বছরের ২৩ ফেব্রুয়ারি মেয়েটির বাড়িতে আসে বরপক্ষ। সেখানে বসে আল আমিন ইতালী থাকা অবস্থায় মোবাইল ফোনের মাধ্যমে দুজনের বিয়ে হয়। বিয়ের পর মেয়েটিকে নিয়ে আসা হয় স্বামীর বাড়িতে। এর কিছুদিন পর মেয়েটি বাবার বাড়িতে চলে আসে। এক মাস আগে ইতালী থেকে বাড়িতে আসে আল আমিন। প্রথম স্ত্রীকে না জানিয়ে অন্যত্র বিয়ে করবে, এমন খবরেরই শুরু হয় হট্টগোল। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে পুলিশও।

ভুক্তভোগী মেয়েটি জানায়, পারিবারিকভাবে আল আমিনের সাথে আমার বিয়ে হয়েছে। আমাকে কিছুই না জানিয়ে আল আমিন অন্যত্র বিয়ের প্রস্তুতি নিচ্ছে। আমি কিছুতেই তা মেনে নিতে পারছি না। আমি প্রয়োজনে থানায় যাবো, থানা পুলিশ সহযোগিতা না করলে, আমি আদালতের দ্বারস্থ হবো। আমি আমার স্বামীর স্বীকৃতি আদায় করেই ছাড়বো।
অভিযুক্ত আল আমিনের বাবা মোহাম্মদ আলী বলেন, আমার ছেলের সাথে ওই মেয়েটির বিয়ে হয়েছে। কিন্তু এখনো ডিভোর্জ হয়নি। সেই ডিভোর্জ দেয়ার প্রক্রিয়া চলছে। আমার ছেলেকে আমরা অন্যত্র বিয়ে করাতে চাই। সেই প্রস্তুতিও ঠিকভাবে নেয়া হয়েছে। মেয়েটি খারাপ, এজন্য তাকে আমার বাড়িতে আর তুলবো না।

শিরখাড়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও আল আমিনের চাচাতো ভাই নুর হোসেন বলেন, আল আমিন ভুলবুঝে ওই মেয়েটিকে বিয়ে করেছিল। পর মেয়েটি আরেকটি ছেলের সাথে চলে গেছে, শুনেছি সেই ছেলের সাথে আবারো মেয়েটির বিয়ে হয়েছে। এজন্য এই বাড়িতে মেয়েটিকে আর গ্রহণ করা হবে না।

আল আমিনের পরিবারের বেশ কয়েকজন সদস্য জানান, প্রয়োজনে মামলা হবে। আইনগতভাবে সমাধান হবে। তবুও ওই মেয়েটিকে আমরা আর কখনই মেনে নিবো না।
চলছে ডিভোর্জ দেয়ার প্রক্রিয়া। স্বজনদের দাবি, একাধিক বিয়ে থাকায় মেয়েটি স্বেচ্ছায় চলে গেছে। আর ঘরে তুলবেন না তারা।

মাদারীপুর সদরের শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (আইসি) মো. বাবুল আক্তার বলেন, একটি উত্তেজনার খবর পেয়ে আল আমিনের বাড়িতে যায় পুলিশ। সেখানে প্রথমে আল আমিনের বাবা মোহাম্মদ আলী উপস্থিত থাকলেও সেও পুলিশের উপস্থিত টের পেয়ে পালিয়ে যায়। এছাড়া মেয়েটি বাড়িতে হাজির হবার খবরে আল আমিন সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। মেয়েটিকে মারধর করা হয়েছে, এমন অভিযোগে মামলা করলে আসামী ধরে আদালতে পাঠানো হবে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়া মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!