1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
শরীয়তপুরে ধর্ষণ মামলার প্রধান আসামী মোঃ মারুফ খান(২৪) কে নারায়নগঞ্জে গ্রেফতার - Madaripur Protidin
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মিষ্টির দোকানে অগ্নিকান্ড: ৩০ লাখ টাকার ক্ষতি কালকিনিতে নারীসহ তিনজন মাদক ব্যবসায়ী আটক ধানের শীষের পক্ষে আ’লীগের ভোটের প্রচারনা, জুলাই যোদ্ধাদের থানা ঘেরাও কর্মসুচী এবারের দুইহাজার ছাব্বিশের নির্বাচন হবে বাংলাদেশের গণ মানুষের কাছে ভাতের অধিকার ভোটের অধিকার ফিরিয়ে আনার নির্বাচন।  এবারের নির্বাচন হবে সংস্কারের নির্বাচন -মামুনুল হক মাদারীপুরে সাংবাদিক ইয়াকুব খান শিশির এর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল মানিকগঞ্জে বাক ও বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলা আসামি আলমগীর গ্রেফতার   মাদারীপুরে  উদযাপিত হলো ‘আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস-২০২৬’ ঢাকায় ৮৫২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৮ গ্রাম হেরোইনসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার আরাফ বাংলাদেশ এর শীতবস্ত্র বিতরন মাদারীপুর-৩, প্রচার-প্রচারনায় ব্যস্ত প্রার্থীরা ॥ জমে উঠেছে নির্বাচনী মাঠ

শরীয়তপুরে ধর্ষণ মামলার প্রধান আসামী মোঃ মারুফ খান(২৪) কে নারায়নগঞ্জে গ্রেফতার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৪.৩০ পিএম
  • ১৩৭ জন পঠিত

অফিস রিপোর্টঃ এলিট ফোর্স র‌্যাব তার সৃষ্টির সূচনা লগ্ন থেকেই জঙ্গী, সন্ত্রাসী, চাঁদাবাজ, চোরাচালানকারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলসভাবে কাজ করে আসছে। ক্লুলেস হত্যা মামলাসহ চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতারে র‌্যাবের অভিযান দেশব্যাপী সমাদৃত। এরই ধারাবাহিকতায় শরীয়তপুর জেলার পালং থানায় চাঞ্চল্যকর দেশ ব্যাপি আলোচিত গণধর্ষণ সংক্রান্তে রুজুকৃত মামলার প্রধান আসামী গ্রেফতার করেছে র‌্যাব।

ঘটনার বিবরণঃ সামাজিক যোগাযোগ মাধ্যম ও এজাহার সূত্রে জানা যায় যে, অত্র মামলার বাদী(ভিকটিম) বিবাহিতা ও দুই সন্তানের জননী। তার স্বামীর সাথে দীর্ঘদিনের মনোমালিন্যের কারণে জনৈক সজিব গাজী (১৯), পিতা- আবুল কাশেম গাজী, সাং-মোল্লা মালত কান্দি (ডিএম কান্দি), থানা-ভেদরগঞ্জ, জেলা-শরীয়তপুর এর সাথে গত ৩ বছর যাবৎ প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ৯ ডিসেম্বর বিকালে বাদীর প্রেমিক সজিব গাজীর সাথে ঘোরাফেরার উদ্দেশ্যে মাদারীপুর যায়। মাদারীপুর ঘোরাফেরা শেষে সন্ধ্যা ৫টার দিকে মাদারীপুর মনোহর মোড় থেকে পায়ে হেঁটে শরীয়তপুর বন বিভাগ কার্যালয়ের সামনের রাস্তায় বাড়ি ফেরার জন্য গাড়ির অপেক্ষা করতে থাকে। তখন দুই জন অজ্ঞাতনামা ব্যক্তি তাদের কাছে এসে পরিচয় জানতে চায়। বাদী তাদের প্রশ্নের উত্তর স্বাভাবিকভাবে দিলেও তারা উত্তেজিত হয়ে বাদী ও প্রেমিক সজীব গাজীকে চড় থাপ্পড় মারতে মারতে রাস্তার এক পাশে নিয়ে যায়। অতঃপর দুষ্কৃতিকারীদের আহ্বানে অন্যান্য অজ্ঞাতনামা আসামিরা ঘটনাস্থলে এসে উপস্থিত হয়ে বাদী ও তার বন্ধু সজিব গাজীকে উত্তর মধ্যপাড়া সাকিনস্থ শরীয়তপুর বন বিভাগের ভিতরে অফিস সংলগ্ন বাগানে নিয়ে যায়।

উক্ত বন বিভাগের জঙ্গলের ভিতর বাদী ও তার প্রেমিককে জোর পূর্বক বিবস্ত্র করে ছবি ও ভিডিও ধারন করে এক পর্যায়ে ১নং আসামীসহ বাদীকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে এবং বাদীর প্রেমিককে মারধর করে। বাদী শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে আসামিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে ২ (দুই) জন অজ্ঞাতনামা আসামি এসে বাদীকে এবং তার প্রেমিকে মেইন রাস্তায় এগিয়ে দেয় এবং বলে দশহাজার টাকা দিলে তাদের কাছে থাকা অশ্লীল ভিডিও ও ছবি ডিলিট করবে এবং তাদের মোবাইল ফোন ফিরিয়ে দেবে। পরবর্তীতে বাদী ও তার বন্ধু সজিব গাজীর শরীরিক অবস্থার অবনতি দেখে স্থানীয় লোকজন তাদের শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যায়।

অতঃপর এ সংক্রান্তে পালং থানায় সংঘবদ্ধ ধর্ষণ মামলা রুজু হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। মামলা রুজু পরবর্তী সময়ে ঘটনায় জড়িত পলাতক আসামী গ্রেফতার করার জন্য পুলিশ কর্তৃক আবেদন প্রাপ্ত হলে মামলাটি অধিক গুরুত্ব বিবেচনায় নিয়ে অধিনায়ক, র‌্যাব-৮ এর দিক নির্দেশনায় সিপিসি-৩ মাদারীপুর ঘটনায় জড়িত আসামী গ্রেফতার করার জন্য কাজ শুরু করে এবং বিশ্বস্ত সোর্স নিয়োগ করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর কোম্পানী ও সিপিসি-১ নারায়নগঞ্জ র‌্যাব-১১ এর একটি যৌথ আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন উত্তর নরসিংপুর এলাকা থেকে ১৭ডিসেম্বর রাত ৭ টার দিকে বিধি মোতাবেক উক্ত মামলার এজাহারনামীয় ১ নং আসামী মোঃ মারুফ খান (২৫), পিতা- রাজ্জাক খান, সাং- দক্ষিন মধ্যপাড়া, থানা- পালং, জেলা-শরিয়তপুরকে গ্রেফতার করে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!