1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে সাংবাদিক ইয়াকুব খান শিশির এর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল - Madaripur Protidin
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

মাদারীপুরে সাংবাদিক ইয়াকুব খান শিশির এর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

  • প্রকাশিত : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬, ১.২৭ পিএম
  • ৩৫৮ জন পঠিত

মাদারীপুর
মাদারীপুরের সিনিয়র সাংবাদিক ইয়াকুব খান শিশিরের রূহের মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল শুক্রবার সন্ধ্যায় শহরের পৌরসভা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলার সকল সাংবাদিকদের আয়োজনে অনুষ্ঠিত শোকসভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এবং মরহুম ইয়াকুব খান শিশিরের স্ত্রীসহ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত থেকে শোকসভা ও দোয়া মোনাজাতে অংশ গ্রহণ করেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদারীপুর পৌরসভা জামে মসজিদের ঈমাম মাওলানা রুহুল আমিন।

শোকসভায় বক্তারা মরহুম ইয়াকুব খান শিশিরের কর্মময় জীবন, সততা, ন্যায়নিষ্ঠা ও সামাজিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, তিনি ছিলেন একজন সজ্জন, বিনয়ী ও সমাজহিতৈষী মানুষ, যার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য মৃত্যুর আগে মরহুম ইয়াকুব খান শিশির মাদারীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাভিশন টিভি, দৈনিক সমকাল, যায়যায়দিন পত্রিকা, সংবাদ সংস্থা বাসস এর সাবেক মাদারীপুর জেলা প্রতিনিধি, দৈনিক ‘মাদারীপুর সংবাদ’ পত্রিকার সম্পাদক, কালকিনি উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ছিলেন। এছাড়াও তিনি মাদারীপুর ক্রিকেট ক্লিনিক, উদীচী, টিআইবিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। গত (২১ জানুয়ারী) বুধবার ভোর রাতে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন। মরহুমের জানাজা নামাজ একইদিন বাদ যোহর মাদারীপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় এবং পরে তাকে গ্রামের বাড়ী টাঙ্গাইল জেলার লক্ষিদিয়া গ্রামে নিয়ে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!