1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
গেট বন্ধ করে দেয়ায় মাদারীপুরে সাংবাদিকসহ ৪টি পরিবার অবরুদ্ধ - Madaripur Protidin
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান 

গেট বন্ধ করে দেয়ায় মাদারীপুরে সাংবাদিকসহ ৪টি পরিবার অবরুদ্ধ

  • প্রকাশিত : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৩.৪৯ পিএম
  • ৪৩৬ জন পঠিত
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে মাহবুবুর রহমান বাদল নামের এক সিনিয়র সাংবাদিকে ১৫ দিন ধরে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষের মো. লুৎফর রহমান খানের বিরুদ্ধে। অবরুদ্ধের বিষয়টি নিয়ে সাংবাদিক মাহবুবুর রহমান বাদল বৃহস্পতিবার সকালে তার অবরুদ্ধ বাস ভবনে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকের কাছে অভিযোগ তুলেন।
সাংবাদিকদের মাহবুবুর রহমান বাদল বলেন, আমি ছোট বেলা থেকে এলাকায় বসবাস করছি। মাদারীপুর সরকারি কলেজের ভিতর দিয়েই আমি ও আমার পরিবার যাতায়াত করতাম। আমার বাড়ি কলেজের সাথে। ৮/১০ বছর পূর্বে কলেজ কর্তৃপক্ষ ইটের তৈরী দেয়াল নির্মাণ করে। তখনকার অধ্যক্ষের কাছ থেকে আমি বাসা থেকে বের হওয়ার জন্য একটি গেট রাখার অনুরোধ করলে তিনি আমাকে বাসা থেকে বের হওয়ার জন্য ছোট একটি পকেট গেট করে দেয়। আমি এতদিন এ গেট দিয়েই বের হতাম।
হঠাৎ করে গত ৪ ডিসেম্বর কলেজের অধ্যক্ষের নির্দেশে আমার যাতায়াতের পকেট গেটটি বন্ধ করে দেয়া হয়। কলেজের অন্য পকেট গেট বন্ধ করে দেয়ার কথা থাকলেও সেগুলো বন্ধ না করে আমার যাতায়াতের একমাত্র গেটটি বন্ধ করা হয়। এরপর আমি ও জেলার কয়েকজন সিনিয়র সাংবাদিক কলেজের অধ্যক্ষের সাথে দেখা করে গেটটি খুলে দেয়ার অনুরোধ জানানো হয়। কিন্তু অধ্যক্ষ আমাদের অনুরোধ রাখলেন না। গেটটি বন্ধ থাকায় আমার পরিবারসহ ৪টি পরিবার অবরুদ্ধ অবস্থায় জীবপ-জাপন করছি। কোন উপায় না পেয়ে অন্য মানুষের বাড়ির ওপর দিয়ে এখন যাতায়াত করছি। প্রশাসনের কাছে অনুরোধ জানাই দ্রুত আমার যাতায়াতের গেটটি যেন কলেজ কর্তৃপক্ষ খুলে দেয়।

তিনি আরো বলেন, আমি দীর্ঘ ৪০ বছরের বেশি সময় ধরে মাদারীপুরে সাংবাদিকতা পেশার সাথে আছি। আমি বিটিভিতে দীর্ঘদিন সাংবাদিকতা করেছি। এখন দৈনিক সময়ের আলো পত্রিকায় সাংবাদিকতা করছি। এছাড়াও আমি একটি সাংবাদিক সংগঠনের সভাপতি।

মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষের প্রফেসর মো. লুৎফর রহমান খান বলেন, আমরা কাউকে অবরুদ্ধ করে রাখিনি। কলেজের নিরাপত্তার স্বার্থে গেটটি বন্ধ করে দেয়া হয়েছে। কলেজের আরো কয়েকটি পকেট গেট আছে সবগুলো বন্ধ করে দেয়া হবে।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!