1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে করোনায় স্বাস্থ্যকর্মীসহ ২ জনের মৃত্যু - Madaripur Protidin
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

মাদারীপুরে করোনায় স্বাস্থ্যকর্মীসহ ২ জনের মৃত্যু

  • প্রকাশিত : রবিবার, ১৪ জুন, ২০২০, ৫.০৪ পিএম
  • ১২৪২ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরে করোনায় আক্রান্ত হয়ে সদর হাসপাতালের স্বাস্থ্যকর্মী ও করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধ মারা গেছে। মাদারীপুর সদর হাসপাতালের সহকারী নার্স (ব্রাদার) মো. শহিদুল ইসলাম (৫২) করোনায় আক্রান্ত হয়ে রোববার ভোরে চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এদিকে মাদারীপুর শহরের পানিছত্র আলজাবির উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় আব্দুল লতিফ হাওলাদার (৬৫) বছরের এক বৃদ্ধ শনিবার রাত ৮ টার দিকে করোনা উপসর্গ নিয়ে নিজ বাড়িতে মারা গেছেন। মাদারীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকরাম হোসেন তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় ও জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের খালাশীকান্দি গ্রামের মোহসিন উদ্দিন খালাশীর ছেলে সদর হাসপাতালের সহকারী ব্রাদার মো. শহিদুল ইসলাম চাকুরীর সুবাদে সদর হাসপাতালের কোয়ার্টারে থাকতেন। করোনা উপসর্গ জ্বর ও কাশি নিয়ে গত ৬ জুন হাসপাতালে ভর্তি হন এবং করোনার টেস্ট করান। ৮ জুন তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। সদর হাসপাতালের আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। শনিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আইসিইউতে রাখা হয় এবং রোববার ভোরে তিনি মারা যান। ইসলামিক ফাউন্ডেশনের লোকজনের উপস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনে তাকে গ্রামের বাড়ি ধুরাইলে দাফন করা হয়েছে।
এদিকে শহরের পানিছত্র এলাকায় রিক্সার গ্যারেজ ব্যবসায়ী আব্দুল লতিফ হাওলাদার শ্বাস কষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন। শনিবার সকালে চিকিৎসার জন্য ভর্তি হতে সদর হাসপাতালে যান । কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি করেননি। করোনার জন্য নমুনাও নেয়নি কেউ। বাধ্য হয়ে তার স্বজনরা তাকে বাড়িতে নিয়ে আসে এবং রাত ৮টার দিকে তিনি বাড়িতে মারা যান। মারা যাওয়ার পর সিভিল সার্জন অফিস থেকে লোক এসে তার নমুনা সংগ্রহ করে নিয়ে যান। রোববার সকালে তাকে দাফন করা হয়। এ পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরো ৭ জন। রোববার সকাল পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ৩৫০ জন।
মৃত আব্দুল লতিফ হাওলাদারের ভাগ্নিনা মিলটন জানান, শনিবার সকালে মামাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় করোনা টেস্ট করার জন্য। কিন্তু হাসপাতালে কর্তব্যরত ডাক্তার বা অন্যরা কেউ তার করোনার নমুনা সংগ্রহ করে নি। এমনকি ভর্তিও করে নাই। বাড়ীতে রাতে মারা যাওয়ার পর সিভিল সার্জন অফিস থেকে লোক এসে তার নমুনা সংগ্রহ করে নিয়ে গেছে।

মাদারীপুর সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম জানান, সদর হাসপাতালের সহকারী নার্স (ব্রাদার) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রোববার ভোরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। পানিছত্র এলাকার মারা যাওয়া ওই ব্যক্তিকে তার স্বাজনরা হাসপাতালে করোনা টেস্ট করানোর জন্য নিয়ে আসছিল। করোনা টেস্ট করানো মানুষের দীর্ঘ লাইন দেখে তারা নিজেরা বাড়ি চলে যায়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!