1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মুকসুদপুরের ননীক্ষীরে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ - Madaripur Protidin
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে উপজেলা অভিবাসন সমন্বয়কমিটি গঠন সভা অনুষ্ঠিত মাদারীপুরে ইতালি প্রবাসীর বসতঘরে হামলা-ভাঙচুর, মা ও স্ত্রীকে মারধরের অভিযোগ রাজৈরে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার  রাজৈরে পরকীয়ায় বাধা দেওয়ায় দুই মাসের অন্তসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ। মামলা দায়ের। স্বামীসহ দুইজন গ্রেপ্তার টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার

মুকসুদপুরের ননীক্ষীরে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

  • প্রকাশিত : বুধবার, ১০ মার্চ, ২০২১, ৮.২৯ এএম
  • ৭৬৭ জন পঠিত

শহিদুল ইসলাম, মুকসুদপুর প্রতিনিধি:
‘আপন আলো জালো’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মুজিব শতবর্ষ উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ননীক্ষীরে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও হাইজিন কিটস বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে ননীক্ষীর উচ্চবিদ্যালয় মাঠে এল জি এস পি-৩ প্রকল্পের ২০১৯-২০২০ অর্থবছরে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ১৯জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও ৫শ’জন শিক্ষার্থীদের মাঝে হাইজিন কিটস বিতরন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুবায়ের রহমান রাশেদ এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাপ্রশাসক মোঃ ইলিয়াছুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কাবীর মিয়া, সহকারি কমিশনার (ভূমি) মো. আসমত হোসেন, ওসি আবু বকর মিয়া, বীর মুক্তিযোদ্ধা হাফিজুল হক চোকদার, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিনা, ননীক্ষীর উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল বাশার শেখ, মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য বাবুল আকতার খান, শেখ রনি আহম্মেদ, ননীক্ষীর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অনিল চন্দ্র বাড়ৈ সাধারন সম্পাদক আবুল কাশেম শেখ, ভুমি কর্মকর্তা রকিব উদ্দিন, তারেক হোসেন মৃধা।
এসময় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, যেসকল শিক্ষার্থীদের স্কুল বাড়ি থেকে একটু দূরে সে সকল শিক্ষার্থীদের সাইকেল দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে জেলার প্রত্যেক উপজেলার শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ করা হবে। নারীরা যাতে শিক্ষাখাতে পিছিয়ে না পড়ে সে বিষয়ে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে । তারই একটি অংশ হচ্ছে আজকের এই বাইসাইকেল বিতরণ কার্যক্রম।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!