1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে যুবকের মৃত্যু - Madaripur Protidin
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

মাদারীপুরে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে যুবকের মৃত্যু

  • প্রকাশিত : রবিবার, ১৬ মে, ২০২১, ৭.৫৩ পিএম
  • ১০০০ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর)
মাদারীপুরে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মজিবর শেখ (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে । রোববার বেলা ১১টার দিকে সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকায় কুমার নদী থেকে ডুবন্ত অবস্থায় মজিবর শেখের (৩৭) লাশ উদ্ধার করা হয়। নিহত মজিবর শেখ পূর্ব রাস্তি এলাকার শাহেদ শেখের ছেলে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সদর উপজেলা পূর্ব রাস্তি এলাকার কুমার নদীতে সকালে গোসল করতে যায় মজিবর। দুই ঘন্টা অতিবাহিত হওয়ার পরেও বাড়িতে না ফিরে গেলে পরিবারের লোকজন তাকে আশপাশে খুঁজতে থাকে। এ সময় নদীর পাশে মজিবরের পায়ের স্যান্ডেল পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজন ডুবুরিদের খবর দেয়। পরবর্তীতে ডুবুরিরা এসে নদীতে তল্লাশী চালিয়ে মজিবরকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মজিবর স্যানেটারী মিস্ত্রী ছিলেন। তার দুটি কন্যা সন্তান রয়েছে।

মাদারীপুর সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক মো. রিয়াদ মাহমুদ বলেন, পানিতে ডুবে যাওয়া এক ব্যক্তিকে তার পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে আসে। পরে চেকআপ করে দেখি হাসপাতালে নিয়ে আসার পূর্বেই সে মারা গেছেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!