1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
চকরিয়ায় নেশাজাতীয় দ্রব্য পান করিয়ে ১২ বছরের শিশু ধর্ষণের ঘটনায় জড়িত একজন মহিলাকে গ্রেফতার - Madaripur Protidin
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত রাজধানীর জোয়ার সাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট পদ্মার বুকে চরাঞ্চলের মানুষের অনিশ্চয়তার লড়াই মাদারীপুরের শিবচরে মানবপাচার মামলায় পুত্রবধু ও শশুর গ্রেফতার মাদারীপুর ও রাজৈরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ও বৈশাখী মেলার উদ্বোধন র‌্যাব-৪ এর অভিযানে ভোজ্যতেল মজুদে বিভিন্ন অনিয়মের কারণে ১টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা ঢাকা মহানগরীর জুরাইনে খাদ্যদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর অভিযানে বিপুল পরিমানে ওএমএস চাউল ও আটা উদ্ধার

চকরিয়ায় নেশাজাতীয় দ্রব্য পান করিয়ে ১২ বছরের শিশু ধর্ষণের ঘটনায় জড়িত একজন মহিলাকে গ্রেফতার

  • প্রকাশিত : সোমবার, ১৪ জুন, ২০২১, ৪.৫১ পিএম
  • ৪৫৯ জন পঠিত

পানির সাথে নেশাজাতীয় দ্রব্য পান করিয়ে ১২ বছরের শিশু ধর্ষণের ঘটনায় জড়িত একজন মহিলা সহযোগী অভিযুক্তকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

র্র‌্যাব জানায়,  ২জুন  কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন খুটাখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডস্থ গর্জনতলী এলাকায় পানির সাথে নেশাজাতীয় দ্রব্য পান করিয়ে ১২ বছরের এক শিশুকে ধর্ষণ করে। উক্ত ধর্ষণের সাথে জড়িত অভিযুক্তদের গ্রেফতার করতে র‌্যাব-১৫ ঘটনার দিন থেকে অভিযান অব্যাহত রাখে।

পরবর্তীতে জানায় যায় ওই দিন রোকসানা আক্তার বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা বলে তারই প্রতিবেশী ১২ বছরের একটি শিশুকে তার বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে আসার পর উক্ত মহিলা শিশুটিকে খাবার খেতে দেয় এবং পানিতে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে তাকে পানি পান করায়। পানি পান করার পর শিশুটি অচেতন হয়ে পড়াতে তাকে পাশের রুমে নিয়ে শুইয়ে রাখে। এরপর মহিলাটি উক্ত ঘটনার প্রধান অভিযুক্ত ইউনুসকে খবর দেয়। ইউনুস উক্ত বাড়িতে এসে রোকসানার সহায়তায় শিশুটিকে ধর্ষণ করে। ধর্ষণের একপর্যায়ে শিশুটি আবার অজ্ঞান হয়ে গেলে তারা শিশুটিকে তার নিজের বাড়িতে হস্তান্তর করে। শিশুর পরিবার শিশুটির অজ্ঞান হওয়ার বিষয়ে জানতে চাইলে তারা সদোত্তর দিতে ব্যর্থ হয়। এক পর্যায়ে পরিবারের লোকজন শিশুটিকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক জানায় শিশুটি ধর্ষিত হয়েছে এবং চিকিৎসা প্রদান করে। র‌্যাব-১৫ উক্ত ঘটনা জানার পর থেকে উক্ত ঘটনার সত্যতা যাচাই পূর্বক অক্লান্ত অভিযান পরিচালনা করে গত ১৩ জুন   সহযোগী অভিযুক্ত রোকসানা আক্তারকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আটককৃত আসামী রোকসানা আক্তারকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার চকরিয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীণ এবং পলাতক আসামী ইফনুসকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!