1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
লিবিয়ায় নিহত রাজৈরে হৃদয়ের বাড়িতে চলছে শোকের মাতম  - Madaripur Protidin
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

লিবিয়ায় নিহত রাজৈরে হৃদয়ের বাড়িতে চলছে শোকের মাতম 

  • প্রকাশিত : শনিবার, ২৪ জুলাই, ২০২১, ৫.২৮ পিএম
  • ১৮৬৯ জন পঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি।
স্বচ্ছল জীবন ও ভবিষ্যত সুখের আশায় অবৈধভাবে সমুদ্রপথে ইতালী যাবার সময় লিবিয়ার ভুমধ্যসাগরে হিটস্টকে এবার প্রাণ গেলো মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট ঘোসালকান্দি গ্রামের মোশারফ কাজীর ছেলে যুবক হৃদয় কাজীর। আদরের সন্তানকে হারিয়ে পরিবারজুড়ে এখন চলছে শুধুই শোকের মাতম। এই ঘটনায় দালালদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। আর, বরাবরের মতো দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ^াস দিয়েছে পুলিশ।

পরিবারের বড় সন্তানের অকাল মৃত্যুর এ শোক কিছুতেই মেনে নিতে পারছেন না স্বজনরা। হৃদয়ের মৃত্যুর এখবর পাওয়ার পর পরই পরিবারে চলছে কান্নার রোল। এলাকাবাসীও শোকহত।

স্বজনরা জানায়, তিন মাস আগে দালালদের খপ্পড়ে পড়ে রাজৈর পৌরসভার ১নং ওয়ার্ডের টেকেরহাট ঘোষালকান্দি এলাকার মোশারফ কাজীর ছেলে হৃদয় লিবিয়ায় আটকা পড়ে। গত ১৯ জুলাই লিবিয়া থেকে ইঞ্জিনচালিত নৌকায় দালালরা ইতালীর উদ্দেশ্যে ভূমধ্যসাগর পাড়ি দিতে বাধ্য করে। পরে মাঝপথে নষ্ট হয়ে যায় ট্রলারটি। এতে প্রচন্ড রোদে হিটস্টকে প্রাণ হারায় হৃদয়।
একই বোর্টে থাকা নিহত হৃদয় কাজীর বন্ধু হৃদয় শেখ জানায়, হৃদয় কাজী আমার কোলেই পানি পানি করতে করতে মারা গিয়েছে। আমিও অসুস্থ হয়ে চিকিৎসাধীন আছি। এছাড়াও একই উপজেলার ছাতিয়ানবাড়ী গ্রামের সাধন বিশ্বাস, হোসেনপুর এলাকার জিন্নাত শেখ এবং শংকরদী গ্রামের সাগর সিকদারও চিকিৎসাধীন আছে।
নিহত হৃদয় কাজীর মা কোমেলা বেগম কান্নাজরিত কন্ঠে বলেন, আমার ছেলে হৃদয় কাজীর সাথে সর্বশেষ আমার সাথে ১৭ জুলাই ফোনে কথা হয়েছে । তখন আমার ছেলে কেদে কেদে আমাকে বার বার বলছিল মা আমাকে দালালরা মারধর করে । ঠিকমত খাবার দেয় না ।

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বড়দিয়া গ্রামের মানবপাচার চক্রের সদস্য আক্কাস ফকিরের ছেলে ইলিয়াছ ফকির ও টুটুল ফকির ইতালী যাবার স্বপ্ন দেখিয়ে হৃদয়ের পরিবারের কাছ থেকে দুই দফা আদায় করে ৭ লাখ ৪০ হাজার টাকা। ধারদেনা করে এই টাকা জোগাড় করে দিলেও শেষরক্ষা হলো না আমার হৃদয়ের।
এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। হৃদয়ের সাথে ওই ঘটনায় রাজৈর উপজেলার আহত ১০ যুবক গুরুতর অবস্থায় লিবিয়ার স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। তাদের ফিরে পেতে সরকারের সহযোগিতা চেয়েছেন অসহায় পরিবারগুলো।

রাজৈর থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, এ ব্যাপারে পরিবার থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!