1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে জাকির কাজীর ভয়ে আতঙ্কিত দুটি গ্রামের মানুষ - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
জাজিরায় হাত বোমা তৈরীর সময় ২ জন নিহতের ঘটনায় ৫ জন আসামী গ্রেফতার কালকিনিতে ব্যবসায়ীর বাড়ির গেটে তালাবদ্ধের প্রতিবাদে মানববন্ধন রাজৈরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা রাজৈরে কোডেক এর শীতবস্ত্র বিতরন পৈতৃক জমি দখল করে মিথ্যা মামলা, ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন মাদারীপুরের রাজৈরে বিয়েরবাড়ীতে উচ্চশব্দে গান বাজানোকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ। আহত ৫, ২জন গ্রেপ্তার। মাদারীপুর-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন ইসলামী বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারী রাষ্ট্র পরিচালনায় বিএনপির ৮ দফা নিয়ে রাজৈরে ছাত্রদলের প্রশিক্ষণ কর্মশালা মাদারীপুরে  শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ রাজৈরে হোসেন মিয়া কবর জিয়ারত করলেন মাদারীপুর-২ আসনে বিএনপি’র প্রার্থী জাহান্দার আলী

মাদারীপুরে জাকির কাজীর ভয়ে আতঙ্কিত দুটি গ্রামের মানুষ

  • প্রকাশিত : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ২.৫৫ পিএম
  • ৯৭ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে দুর্ধর্ষ জাকির কাজীর কর্মকান্ডে আতঙ্কিত ঘটকচর ও দত্তেরহাট নামের দুই গ্রামের সাধারণ মানুষ। ডাকাতি, সন্ত্রাস, বিস্ফোরণ ও হত্যার উদ্দেশ্যে কুপিয়ে আহত করার মত একাধিক মামলা হওয়ার পর পুনরায় থানায় অভিযোগের কারনে এই আসামি এখন ফের আলোচনায় এসেছে। মামলাগুলোর মধ্যে কয়েকটি নিষ্পত্তি হলেও বাকি মামলায় রয়েছেন জামিনে। অভিযুক্ত জাকির কাজী মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের দত্তেরহাট গ্রামের মৃত হাশেম কাজীর ছেলে।

জানা যায়,বিগত দিনে জাকির কাজী নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সাথে আঁতাত করে গত ১৫ বছর এলাকায় ত্রাসের রাজত্ব করে আসছিল বলে এলাকার অনেকের অভিযোগ। তার এই কর্মকান্ডের কারনে সদর মডেল থানায় সন্ত্রাস, বিস্ফোরণ ও হত্যার উদ্দেশ্যে কুপিয়ে আহত করার মত একাধিক মামলা হয়। কালকিনি থানায় হয় ডাকাতি মামলা। এমন মামলায় কারাগারও ভোগ করেছিলেন তিনি। কয়েকটি মামলায় আইনের ফাঁকফোকর দিয়ে বেড়িয়ে গেলেও বর্তমানে জামিনে রয়েছেন জাকির। আওয়ামী লীগ সরকার পতনের পর জাকির কাজী এখন বিএনপি নেতাদের সাথে নতুন করে সম্পর্ক তৈরি করছেন বলে এলাকায় গুঞ্জন রয়েছে। এরপর অসহায় মানুষের সাথে শুরু করেন অত্যাচার ও নির্যাতন। খুঁটিনাটি বিষয় নিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখাচ্ছেন। হত্যার হুমকিও দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জাকিরের আতঙ্কে মুখ খুলতেও অনেকে ভয় পাচ্ছেন।

সর্বশেষ গত ২২ ডিসেম্বর বিকেলে সদর উপজেলার ঘটকচর এলাকার তারক মাতুব্বরের ছেলে ইদ্রিস মাতুব্বর সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন । ডাইরীতে সুত্রে জানা যায়, জাকির কাজী পূর্ব শত্রুতার জের ধরে উত্তর কাউয়াকড়ি এলাকায় গত ২১ ডিসেম্বর বিকেলে ৫টার দিকে একা পেয়ে ইদ্রিস মাতুব্বরকে কুপিয়ে হত্যার হুমকি দেন। পরে প্রাণনাশের আশঙ্কায় থানায় জিডি করেন তিনি।

নাম না প্রকাশ্যে স্থানীয়রা জানান, ডাকাতি, সন্ত্রাস, বিস্ফোরণ ও হত্যার উদ্দেশ্যে কুপিয়ে আহত করার মত একাধিক মামলার এই আসামি প্রকাশ্যে ঘুরে বেড়ানোতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বর্তমানে থানায় পুলিশ বাদীও মামলা রয়েছে জাকিরের বিরুদ্ধে। তার সন্ত্রাসী কর্মকান্ডের কারনে বাহিরে চলাফেরা করাটা কঠিন হয়ে পড়েছে। তার বিরুদ্ধে দ্রুত আইনী পদক্ষেপ নেয়ার দাবি জানান ভুক্তভোগীরা।

ভুক্তভোগী ইদ্রিস মাতুব্বর বলেন, ‘আমার মামা দুলাল মাতুব্বরকে এলাপাতাড়ি কুপিয়েছে জখম করেছে জাকির কাজী ও তার লোকজন। পরে মামার পা কেটে বিচ্ছিন্ন করে নিয়ে যায় তারা। সেই ঘটনায় মামলা হয়। এই জেরে আমার ওপর ফের হামলা চালানোর পায়তারা করছে। এরইমধ্যে হুমকিও দিয়েছে। আমি এই ঘটনার বিচার চাই।
এ ব্যাপারে জাকির কাজী বলেন, ‘আমার নামে পূর্বে অনেক মামলা ছিল। সেগুলো নিষ্পত্তি হয়েছে। এখন কোন মামলা নেই। বর্তমানে আমি এলাকার কাউকেই কোন ভয়ভীতি দেখাইনি।’

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘ইদ্রিস মাতুব্বরের সাধারণ ডায়েরি করার ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। দোষ পাওয়া গেলে জাকির কাজীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!