1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে নলকূপ খননে বের হচ্ছে গ্যাস, জ¦লছে আগুন, স্থানীয়রা আতঙ্কে - Madaripur Protidin
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ

রাজৈরে নলকূপ খননে বের হচ্ছে গ্যাস, জ¦লছে আগুন, স্থানীয়রা আতঙ্কে

  • প্রকাশিত : বুধবার, ৪ আগস্ট, ২০২১, ৪.০৫ পিএম
  • ৪২৭ জন পঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি।
মাদারীপুরের রাজৈরের গ্রামে গভীর নলকূপ খননের সময় বের হচ্ছে গ্যাস। আর এ জ¦লছে আগুন। যা দুইদিনেও বন্ধ হয়নি। বিষয়টি দেখতে ঘটনাস্থলে ভীড় করছেন উৎসুক জনতা। উপজেলার বাজিতপুর ইউনিয়নের সুতারকান্দি গ্রামের মাহফুজ ফকিরের বাড়ির পিছনে নলকূপ স্থাপনের সময় এ ঘটনা ঘটে । এ ব্যাপারে শিগগিরই প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি এলাকাবাসীর।

সরেজমিন ঘুরে জানা যায়, মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের সুতারকান্দি গ্রামের মাহফুজ ফকিরের বাড়ির পেছনের দিকে গভীর নলকূপ বসানোর কাজ শুরু করেন তিনদিন আগে। মঙ্গলবার বিকেলে সাড়ে ৪টার দিকে নলকূপ স্থাপনের জন্য ৯৫ ফিট গভীরে পাইপ প্রবেশ করাতেই তা উঠে আসতে শুরু করে। বারবার চেষ্টা করে ব্যর্থ হন শ্রমিকরা। হঠাৎ পানির সাথে বের হয় গ্যাস। কিছুতেই নিয়ন্ত্রন করতে পারছেন না তারা। গ্যাস থেকে জ¦লছে আগুন।

তাৎক্ষনিক জনপ্রতিনিধি ও এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয় ফায়ার সার্ভিস, পুলিশ, উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনে। পরে রাতে ঘটনাস্থল পরিদর্শন করে ফায়ার সার্ভিস। ভেজানো কাপড় দিয়ে আগুন নিভানোর চেষ্টা করেন তারা। একাধিকবার চেষ্টার পরে একপর্যায়ে আগুন বন্ধ হয়ে যায়। পরে বুধবার ভোর থেকে আবারো আগুন জ¦লতে দেখে স্থানীয় লোকজন। বিষয়টি দেখতে প্রতিনিয়তই ভীড় করছেন এলাকাবাসী। দুইদিনেও আগুন বন্ধ না হওয়ায় এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। শিগগিরই প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি তুলেছেন এলাকাবাসী ও জনপ্রতিনিধি।

ভুক্তভোগী মাহফুজ ফকির বলেন, বাড়ির পেছনে নলকূপ বসাতে গেলেই গ্যাসের সাথে আগুন বের হয়। এটি যেখানে হচ্ছে, তার পাশেই বাড়ি ও আশপাশের লোকজনের হাঁটাচলার রাস্তা এটি। দ্রুত প্রশাসনের একটি কার্যকর পদক্ষেপ নেয়া উচিৎ।
স্থানীয় বাসিন্দা আলী হোসেন বলেন, দিনের থেকে রাতে আরো বেশি আকারে গ্যাস থেকে জ¦লে আগুন। বিষয়টি এখনই নিয়ন্ত্রন করা না গেলে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

রাজৈরের বাজিতপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য তাঁরা মিয়া বেপারী বলেন, ছোটছোট ছেলে-মেয়ে এই রাস্তা দিয়ে চলাচল করে। শিগগিরই উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা গ্রহনের দাবি জানাচ্ছি।

মাদারীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. মোফাজ্জেল হোসেন জানান, ফায়ার সার্ভিসের কর্মীদের দায়িত্ব শুধু আগুন লাগলে তা নিয়ন্ত্রন করা। এর বাইরে কোন দায়িত্ব নেই। ঘটনাস্থল পরির্দশণ শেষে প্রাথমিক পর্যায়ে নেভানো হয়েছে। বিষয়টি কন্ট্রোলকে জানানো হয়েছে।

মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন জানান, প্রশাসনের কর্মকর্তারা বিষয়টি পর্যবেক্ষন করছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!