1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ঢাকা মহানগরীর মিরপুর থেকে বিপুল পরিমান নিম্নমানের চিকিৎসা সরঞ্জামাদিসহ কালোবাজারী চক্রের ১ সদস্যকে গ্রেফতার - Madaripur Protidin
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত

ঢাকা মহানগরীর মিরপুর থেকে বিপুল পরিমান নিম্নমানের চিকিৎসা সরঞ্জামাদিসহ কালোবাজারী চক্রের ১ সদস্যকে গ্রেফতার

  • প্রকাশিত : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১, ৪.৫০ পিএম
  • ৬০৭ জন পঠিত

অফিস রিপোর্টঃ ঢাকা মহানগরীর মিরপুর মডেল থানাধীন এলাকা থেকে বিপুল পরিমান নিম্নমানের চিকিৎসা সরঞ্জামাদিসহ কালোবাজারী চক্রের ১ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‌্যাব জানায়, এরই ধারাবাহিকতায়ইং ২৬ সেপ্টেম্বর সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা মহানগরীর মিরপুর মডেল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে নিম্নমানের চিকিৎসা সরঞ্জামাদি যথাক্রমে ২৪৩০ টি পালস্ অক্সিমিটার, ১৮৬ টি ইনফারেড থার্মোমিটার এবং নগদ-২,৮৫০/- টাকাসহ কালোবাজারী চক্রের মূলহোতা মোঃ কাওছার হামীদ মুন্না (২৯), জেলা- ফেনী’কে গ্রেফতার করতে সমর্থ হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবদে ধৃত আসামী তার নাম-ঠিকানাপ্রকাশ করে ও এই ধরনের প্রতারনার কথা স্বীকার করে। জিজ্ঞাসাবাদে আরো জানাযায় যে, ধৃতআসামী দীর্ঘ দিন যাবতপূর্ব পরিকল্পিতভাবে অধিক মুনাফা লাভের আশায় নিম্নমানের চিকিৎসা সরঞ্জামাদি প্রতারণার উদ্দেশ্যে লোকজনের নিকট বিক্রয় করে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিয়ে আত্মসাৎ করে আসছে।
প্রতারণার কৌশলঃ

ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে মালামাল সংক্রান্তে ধৃতআসামীকে জিজ্ঞাসাবাদ এবং প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করতে বললে ধৃতআসামী মালামাল সংক্রান্তে বিনিয়োগ বোর্ডের অনুমোদন, ট্রেড লাইসেন্সে কি ধরনের ব্যবসার উল্লেখ, জয়েনষ্টক এক্সচেঞ্জের অনুমোদন, মহাপরিচালক ঔষধপ্রশাসন অধিদপ্তর এর এনওসি, মহাপরিচালকঔষধ প্রশাসন অধিদপ্তর এর রেজিষ্টেশন সংক্রান্ত কোন বৈধ কোন কাগজপত্র দেখাতে পারে নাই এবং সে জানায় যে, করোনা পরবর্তী সময়ে স্কুল-কলেজ খুললে জব্দকৃত জাম্পার পালস্ আক্সিমিটার এবং মিডেক্স নন কন্ট্রাক্ট ইনফারেড থার্মোমিটার এর ব্যাপক চাহিদা হবে বিধায় অধিক মুনাফালাভের আশায় বর্ণিত মালামাল সমূহধৃত আসামী নিজ হেফাজতে মজুদ রেখেছে বলে স্বীকার করে। পরবর্তীতে জব্দকৃত মালামাল সমূহ ঔষধ প্রশাসন অধিদপ্তর ঢাকা এর একজন প্রতিনিধি কর্তৃক পরীক্ষা করে জানাযায় যে, উক্ত জাম্পার পালস্ আক্সিমিটার এবং মিডেক্স নন কন্ট্রাক্ট ইনফারেড থার্মোমিটার সমূহ সকলের দেহে একই তাপমাত্রা প্রদর্শন করে এবং তিনি আরো জানান যে, উক্ত জাম্পার পালস্ অক্সিমিটার এবং মিডেক্স নন কন্ট্রাক্ট ইনফারেড থার্মোমিটার গুলো নিম্নমানের যা ব্যবহার যোগ্য নয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!