1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
 পটুয়াখালীর সদরে র‌্যাবের হাতে একজন গাঁজা ব্যবসায়ী গ্রেফতার - Madaripur Protidin
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান

 পটুয়াখালীর সদরে র‌্যাবের হাতে একজন গাঁজা ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১, ৬.৪৯ পিএম
  • ১০৬৩ জন পঠিত

র‌্যাব-৮, সিপিসি-১ জানায়, , পটুয়াখালী ক্যাম্প ১৮অক্টোবর ভোরে   একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে  নিয়মিত টহল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর থানাধীন মরিচবুনিয়া ইউপির উত্তর বাজারঘোনা সাকিনস্থ মোঃ অলিউল্লাহ(১৯) এর নিজ বসত বাড়ীর মুরগীর ঘরের পাশে কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ক্রয়/বিক্রয় করিতেছে।

প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার জনাব মোঃ শহিদুল ইসলাম, (এস), পিসিজিএমএস, বিএন এর নের্তৃত্বে আনুমানিক ০৬:৩০ ঘটিকায় উক্ত স্থানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ১ জন ব্যক্তিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর নাম হলো মোঃ অলিউল্লাহ(১৯), পিতা-মোঃ মোস্তফা গরামী, সাং-উত্তর বাজার ঘোনা, ০৭নং ওয়ার্ড, মরিচ বুনিয়া ইউপি, থানা-সদর, জেলা-পটুয়াখালী।

আসামীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করে পেশায় সে একজন দিনমুজুর হলেও গাঁজাই তার প্রকৃত ব্যবসা। উক্ত আসামীর নিকট হতে ০১.৩৫০ (এক কেজি তিনশত পঞ্চাশ) গ্রাম কথিত গাঁজা উদ্ধার করা হয়। কথিত গাঁজা যাহার বাজার মূল্য অনুমান ৪০,৫০০/- (চল্লিশ হাজার পাঁচশত) টাকা। ধৃত আসামী পটুয়াখালীসহ বিভিন্ন এলাকায় দীর্ঘ দিন যাবত কথিত গাঁজা ক্রয়/বিক্রয় করিয়া আসিতেছে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী জেলার সদর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে পটুয়াখালী জেলার সদর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!