1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
 বরিশাল জেলার আগৈলঝড়া হতে বিপুল পরিমান ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার - Madaripur Protidin
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

 বরিশাল জেলার আগৈলঝড়া হতে বিপুল পরিমান ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত : শুক্রবার, ১৭ জুন, ২০২২, ১২.৪২ পিএম
  • ১১০৭ জন পঠিত

বরিশাল জেলার আগৈলঝড়া হতে বিপুল পরিমান ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

এলিট ফোর্স র‌্যাব তার সৃষ্টির সূচনালগ্ন থেকেই সন্ত্রাস, চাঁদাবাদ, চোরাচালান ও মাদক এর বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে আসছে। র‌্যাবের তথা আইন-শৃংখলা বাহিনীর নিয়মিত মাদক বিরোধী অভিযান দেশব্যাপী সমাদৃত। র‌্যাব-৮, মাদারীপুর গোয়েন্দা নজরদারীর মাধ্যমে একজন মাদক ব্যবসায়ী সম্পর্কে তথ্য পায় এবং তাহাকে গ্রেফতারে আইনগত ব্যবস্থা গ্রহন করিতে তৎপরতা শুরু করে।

র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক, স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম এর নেতৃত্বে অদ্য ১৭ জুন ২০২২ইং তারিখ ০৩.৩০  ঘটিকার সময় বরিশাল জেলার আগৈলঝাড়া থানাধীন ছবিখারপাড় বাইপাস মোড় সংলগ্ন তন্ময় টি স্টল এর সামনে গোপালগঞ্জ হইতে গৌরনদী গামী হাইওয়ে রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী ১। রফকিুল ইসলাম৥মন্টিু(৩৫), পিতা-নজরুল ইসলাম, মাতাঃ সুফিয়া বেগম, ২। সামিউল ইসলাম(১৮), পিতা-মোঃ সিরাজুল ইসলাম, মাতা-খাদিজা খাতুন, উভয় সাং-দক্ষিন শ্রীপুর, ইউপিঃ -দক্ষিন শ্রীপুর, থানা-কালিগঞ্জ,  জেলা-সাতক্ষীরাদ্বয়‘কে বিপুল পরিমান ফেন্সিডিলসহ হাতে নাতে আটক করে।

এসময় আটককৃত আসামীদের নিকট হতে ৩০৯(তিনশত নয়) বোতল ফেন্সিডিল, মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ১টি পিকাপ, ০২টি মোবাইল, ০৪টি সীমকার্ড এবং নগদ ১,৩০০/- টাকা উদ্ধার করা হয়। আটককৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং তারা দীর্ঘদিন যাবৎ সাতক্ষীরা সিমান্ত এলাকা হতে পিকাপ ব্যবহার করে গোপালগঞ্জ ও বরিশাল জেলার বিভিন্ন এলাকায় ফেন্সিডিসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীদেরকে উদ্ধারকৃত ফেন্সিডিল ও অন্যান্য আলামতসহ বরিশাল জেলার আগৈলঝাড়া থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে বরিশাল জেলার আগৈলঝাড়া থানায় একটি মাদক মামলা দায়ের করা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!