1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
গাজীপুরের কালিয়াকৈর থেকে ৭২ ঘন্টার মধ্যে অপহৃত ২ ভুক্তভোগী উদ্ধার ও মূল হোতাসহ অপহরণকারী চক্রের ২ সদস্যকে গ্রেফতার - Madaripur Protidin
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত

গাজীপুরের কালিয়াকৈর থেকে ৭২ ঘন্টার মধ্যে অপহৃত ২ ভুক্তভোগী উদ্ধার ও মূল হোতাসহ অপহরণকারী চক্রের ২ সদস্যকে গ্রেফতার

  • প্রকাশিত : শুক্রবার, ১৭ জুন, ২০২২, ১২.১৫ পিএম
  • ৭২২ জন পঠিত

অফিস রিপোর্টঃ গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে ৭২ ঘন্টার মধ্যে অপহৃত ২ ভুক্তভোগী উদ্ধার ও মূল হোতাসহ অপহরণকারী চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‌্যাব জানায়, গত ১৪ জুন অপহৃত ভুক্তভোগীর মা র‌্যাব-৪ বরাবর অভিযোগ দায়ের করেন তার ছেলে ও তার বন্ধুকে ৩ দিন যাবত আটকে রেখে ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে আসছে; অন্যথায় মেরে ফেলারও হুমকি দিয়ে আসছিল। উক্ত অভিযোগের ভিত্তিতে র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল ১৫জুন গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন বিশ্বাসপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত ২ জন ভুক্তভোগীসহ ২ জন আসামীদের’কে গ্রেফতার করতে সমর্থ হয়ঃ গ্রেপ্তারকৃতরা হলো মোঃ আনোয়ার হোসেন (৬০), জেলাঃ গাজীপুর ও মোঃ জয়নাল@ রানা (৩৩), জেলাঃ গাজীপুর।

ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায় যে, ভুক্তভোগী সুজন এবং রায়হান দুই বন্ধু। তারা গত ১১ জুন ঠাকুরগাঁও হতে বাস যোগে রওনা দিয়ে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন চন্দ্রা বাসস্ট্যান্ডে নামে। সেখানে অপহরণকারী জয়নাল একটি সাদা প্রাইভেট কারে অজ্ঞাত নামা ৩/৪ জনসহ সুজন ও তার বন্ধু রায়হানকে গাজীপুর জেলার কালিয়াকৈরে নিয়ে গিয়ে টিনের ঘরের একটি রুমে হাত বেঁধে ৩ দিন আটকে রেখে অমানবিক নির্যাতন চালায় এবং তাদের পরিবারের নিকট মোবাইল করে মোটা অংকের মুক্তিপণ দাবি করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিরা অপহরণের বিষয়ে সত্যতা স্বীকার করেছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!