1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে পিকআপ-বাস মুখোমুখি সংঘর্ষ । নিহত দুইজন । আহত -দুইজন । - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

রাজৈরে পিকআপ-বাস মুখোমুখি সংঘর্ষ । নিহত দুইজন । আহত -দুইজন ।

  • প্রকাশিত : বুধবার, ১৩ জুলাই, ২০২২, ৯.২২ এএম
  • ৭৬৪ জন পঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি।
মাদারীপুরের রাজৈরে পিকআপ ও যাত্রীবাহীবাস মুখোমুখি সংঘর্ষ হয় । এসংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছে এবং আহত হয়েছে দুইজন । বুধবার সকাল সাড়ে ৬টার সময় ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার আলমদস্তা নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটনা ঘটে । নিহত চালক সাদ্দাম (২২) নওগাঁ জেলার পোরশা উপজেলার গাংগোরিয়া গ্রামের রইচ মিয়ার ছেলে ও একই এলাকার সিরাজ উদ্দিনের ছেলে আম ব্যবসায়ী খায়রুল (৪৫) । পুলিশ লাশ উদ্ধার করে মাদারীপুর মর্গে প্রেরন করেছে ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকাল সাড়ে ৬টার সময় ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার আলমদস্তা নামক স্থানে মাদারীপুর গামী আম বোঝাই একটি পিকআপ ও টেকেরহাট গামী সোনার বাংলা নামে একটি যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষ হয় । এতে পিকআপটির সমুখভাগ দুমড়েমুচড়ে যায় । এসময় ঘটনাস্থলে পিকআপের চালক সাদ্দাম (২২) নিহত হয় এবং গুরুতর আহত অবস্থায় আম ব্যবসায়ী খায়রুল (৪৫) ও মহাব্বাত আলীকে (১৮) উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নেয়া হলে আম ব্যবসায়ী খায়রুরকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে । মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার এসআই রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা দুটি লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছি । এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!