1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ঢাকার ধামরাইয়ের আমিনুর হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী শিবলু ও রাসেল গ্রেফতার - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

ঢাকার ধামরাইয়ের আমিনুর হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী শিবলু ও রাসেল গ্রেফতার

  • প্রকাশিত : শনিবার, ২৭ আগস্ট, ২০২২, ৮.২১ পিএম
  • ৬১৬ জন পঠিত

অফিস রিপোর্ট। ঢাকা জেলার ধামরাইয়ের চাঞ্চল্যকর আমিনুর হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী শিবলু ও রাসেল’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‌্যাব জানায়, গত ১৭ আগস্ট ঢাকা জেলার ধামরাই থানাধীন নান্নার উপজেলার কান্দাকাউলি এলাকার পশ্চিম পাশের ধানক্ষেতে একটি রক্তাক্ত কাটা জখমসহ অজ্ঞাত যুবকের লাশ দেখতে পাওয়া যায়। পরবর্তীতে এলাকাবাসীর মাধ্যমে স্থানীয় থানা-পুলিশ উক্ত লাশ উদ্ধার করলে দেখা যায়, নিহতের ডান পায়ের নিচে মাংস নেই এবং হাড় বেড়িয়ে গেছে। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তৎক্ষণাৎ লাশটির বিস্তারিত পরিচয় না পাওয়া গেলেও এলাকাবাসী ও স্থানীয় পুলিশের সহায়তায় জানা যায় যে, নিহত আমিরুল ইসলাম সাভারের গেন্ডা টিয়াবাড়ি এলাকার ইব্রাহিম হোসেনের ছেলে। পরবর্তীতে এসংক্রান্তে ভিকটিম আমিনুর ইসলাম এর মা আমেনা বেগম বাদী হয়ে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করলে ঘটনাটি প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়াসহ এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয় যার ফলশ্রুতিতে র‌্যাব-৪ এর একটি গোয়েন্দা দল পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় ২৬ আগস্ট একটি চৌকস আভিযানিক দল চাঞ্চল্যকর ও আলোচিত আমিনুর হত্যা মামলার নিম্নোক্ত মূল পরিকল্পনাকারী ও তার সহযোগী’কে সাভার মডেল থানাধীন এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়ঃ গ্রেফতারকৃতরা হলো শিপলু (২০), জেলা- ঢাকা ও রাসেল (১৬), জেলা- সিরাজগঞ্জ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা উক্ত হত্যার সাথে সরাসরি জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তি প্রদান করে। গ্রেফতারকৃত আসামী শিপলুর বাবা মারা যাওয়ার পর আসামীর অনুমতি ছাড়াই তার মা ভিকটিমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। প্রাথমিকভাবে আসামী তা মেনে না নিলেও পরবর্তীতে সময়ের সাথে সাথে তা মেনে নিতে থাকে। কিন্তু ভিকটিম মাদকসেবী হওয়ায় আসামীর সাথে তাদের পারিবারিক কলহ লেগেই থাকতো। এছাড়াও তর্কবিতর্কের বিভিন্ন সময়ে আসামী শিপলু ভিকটিমকে মেরে ফেলার হুমকি দিয়ে যেতো।

পরবর্তীতে গত ১৬ আগস্ট ভিকটিম বাসা থেকে বের হয়ে যাওয়ার পর তার সন্ধান পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, ভিকটিম আমিরুলকে তার স্ত্রী শিল্পী বেগম সাভার থেকে ডেকে ধামরাইয়ের নান্নার ইউনিয়নের রোহিঙ্গা মার্কেট এলাকায় নিয়ে যায় এবং সেখানে জোরপূর্বক তালাক নামায় স্বাক্ষর নেয়। এরপর আমিরুল কৌশলে সেখান থেকে দৌড়ে পালিয়ে একটি ভ্যানে উঠে রওনা হয়, কিন্তু পথিমধ্যে আসামী শিপলু, তার আপন ভাইদ্বয় এবং অন্য গ্রেফতারকৃত আসামী রাসেলের সহযোগীতায় পরিকল্পিতভাবে ভিকটিম আমিনুর’কে ছুরি দিয়ে নির্মমভাবে হত্যা করে লাশ গুমের চেষ্টা করে। গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত রক্তমাখা ছুড়ি ও চাপাতি উদ্ধার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!