1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে নৌকার আদলে খাট উপহার দিয়ে প্রধানমন্ত্রীর ঘর পেলো কাঠমিস্ত্রী - Madaripur Protidin
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত

মাদারীপুরে নৌকার আদলে খাট উপহার দিয়ে প্রধানমন্ত্রীর ঘর পেলো কাঠমিস্ত্রী

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২, ৪.০৯ পিএম
  • ৬০৪ জন পঠিত

টেকেরহাট সংবাদদাতা ও মাদারীপুর প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকার আদলে খাট উপহার দেন মাদারীপুরের হারুন অর রশীদ। প্রধানমন্ত্রী খাটটি পছন্দ করায় গণভবন থেকে সেটি নিয়ে জন্মস্থান টুঙ্গিপাড়ায় বসানো হয় এই কাঠমিস্ত্রীর তত্ত্ববধানে। বিনিময়ে শেখ হাসিনা একতলা ভবনের একটি ঘর উপহার দেন তাকে। বৃহস্পতিবার সকালে ঘরের চাবি হারুণ অর রশীদকে বুঝিয়ে দেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতারা। অসহায়ের পাশে দাঁড়ানোতে শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।

জানা যায়, মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের কালিতলা এলাকার বাসিন্দা হারুণ অর রশীদ। কাঠমিস্ত্রীর কাজ করতেন টাঙ্গাইলের কেদারপুরের নাগরপুরে। গত ৫ বছর ধরে জমানো টাকা দিয়ে বঙ্গবন্ধুর নৌকার আদলে (১১ ফুট লম্বা ও ৮ ফুট পাশে) নির্মাণ করেন একটি খাট। সেটি গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেন। প্রধানমন্ত্রী খাটটি পছন্দ করলে সেটি বসানো হয় জন্মস্থান টুঙ্গিপাড়ায়। এতেই ভাগ্য ফিরে যায় অসহায় এই কাঠমিস্ত্রীর । পরে শেখ হাসিনার নির্দেশে নিজ গ্রামের বাড়িতে দুই শতাংশ জায়গার উপর নির্মাণ করে দেয়া হয় একতলা ভবন। এতে রয়েছে টিউবওয়েল, বিদ্যুৎ সংযোগসহ আধুনিকসব সুবিধা।

কাঠমিস্ত্রী হারুণ অর রশীদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার তৈরী করা খাট পছন্দ করেছে, তাতেই আমি খুশি। খাটটি তৈরী করেছে প্রায় ৫ বছর ধরে। পরে সেটি ৬-৭জন শ্রমিক নিয়ে টুঙ্গিপাড়ায় বসনো হয়েছে। এতেও বেশ আনন্দ লেগেছে। পরে প্রধানমন্ত্রী আমাকে ঘর উপহার দিয়েছে আমিসহ পুরো পরিবার খুশি।
স্থানীয় বাসিন্দা জুলফিগার আলি বলেন, অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ। এতে খুশি আমরাও।

ঘর উপহার দিতে এসে আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম জানান, দেশের সবপ্রান্তে গৃহহীনদের খুঁেজ ঘর নির্মাণ করে দিচ্ছে সরকার ও আওয়ামী লীগ।
প্রসঙ্গত, হারণ অর রশীদের পরিবারের বৃদ্ধা মা, স্ত্রী ও তিন ছেলে রয়েছে। বার্ধক্যজনিত কারনে কর্মহীন হয়ে পরেছেন এই কাঠমিস্ত্রী।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!