1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে চুরির অপবাদে দুইদিন আটকে রেখে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, গ্রেফতার এক - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

রাজৈরে চুরির অপবাদে দুইদিন আটকে রেখে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, গ্রেফতার এক

  • প্রকাশিত : শনিবার, ১ অক্টোবর, ২০২২, ৪.৫১ পিএম
  • ৭৬০ জন পঠিত

রাজৈর (মাদারীপুর)প্রতিনিধি।:
মাদারীপুরের রাজৈরে কথিত চুরির অভিযোগ এনে দোকান থেকে তুলে নিয়ে গিয়ে দুইদিন আটকে রেখে ফল ব্যবসায়ী রবিউল শেখকে মধ্যযুগীয় পাশবিক কায়দায় নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে গুরতর অবস্থায় শুক্রবার রাতে উদ্ধারের পর ওই ব্যবসায়ীকে রাজৈর হাসপাতালে ভর্তি করে । নির্মম এই ঘটনার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। পাশাপাশি সুষ্ঠু বিচার দাবী করেছেন স্বজনরা। এরইমধ্যে প্রধান অভিযুক্ত সুমন শেখকে গ্রেফতার করেছে রাজৈর থানা পুলিশ। গ্রেফতারকৃত সুমন রাজৈর উপজেলার ঘোষালকান্দি গ্রামের মৃত ফজলু শেখের ছেলে।

সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, মধ্যযুগীয় কায়দায় তার উপর চালানো হয় পাশবিক নির্যাতন। প্রচন্ড ব্যাথার যন্ত্রনায় হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন ফল ব্যবসায়ী রবিউল শেখ। ভুলতে পারছেন না নির্মম নির্যাতনের কথা। ভুক্তভোগী রবিউল শেখ (৩০) রাজৈর পৌরসভার ০১নং ওয়ার্ডের ঘোষালকান্দি এলাকার মৃত খোকন শেখের ছেলে ও সে টেকেরহাট বন্দর এলাকায় ‘মায়ের দোয়া ফল ভান্ডার’ নামে একটি প্রতিষ্ঠান রয়েছে।

ভুক্তভোগীর বরাত দিয়ে পুলিশ জানায়, কথিত চুরির অভিযোগ এনে বুধবার রাতে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর থেকে তুলে নিয়ে যাওয়া হয় রবিউল শেখকে। পরে পাশর্^বর্তী গোপালগঞ্জের মুকসুদপুর হরিশ্চর এলাকার একটি ঘরে আটকে রেখে মধ্যযুগীয় কায়দার উলঙ্গ করে পাশবিক নির্যাতন চালায় ৪-৫ জন সুবিধাবাদী লোক। বিভিন্নভাবে তার উপর পাশবিক নির্যাতন চালায় বলে অভিযোগ রবিউল।

স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে পুলিশকে খবর দেয়। শুক্রবার রাতে রবিউল উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ। এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবীতে আজ শনিবার টেকেরহাট বাসস্টান্ডে মানববন্ধন করেছেন স্বজন ও এলাকাবাসী।

অভিযুক্ত সুমন শেখ জানায়, আমার মামার গ্যারেজ থেকে ভ্যান চুরি হয়। সন্দেহ ভাজন হিসেব রবিউলকে অন্যান্য লোকের সাথে আমিও জিজ্ঞাসাবাদ করি। এসময় আমার গ্রামের সম্মান রক্ষার্থে অন্যান্যদের সাথে আমিও কলার ডগা দিয়ে দুটি বারি দেই।

মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. হামিদা আক্তার বলেন, রবিউলের উন্নত চিকিৎসা প্রয়োজন। তার অবস্থা স্থীতিশীল। রবিউলের শরীরে মারধর ও আঘাতের চিহ্ন রয়েছে।
মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, এরইমধ্যে প্রধান অভিযুক্ত সুমন শেখকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের ধরতে চলছে অভিযান।

এদিকে মা-বাবা হারা এতিম রবিউলের চিকিৎসার ব্যয়ভার মেটানো কষ্টসাধ্য হয়ে পড়েছে। সংসারে স্ত্রী ও দুই মেয়ে রয়েছে রবিউলের।।।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!