1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
আশুলিয়া গলাকাটা অর্ধগলিত গার্মেন্টসকর্মী পলি হত্যা মামলার প্রধান পরিকল্পনাকারী রেজাউলসহ ৩ জন গ্রেফতার - Madaripur Protidin
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত

আশুলিয়া গলাকাটা অর্ধগলিত গার্মেন্টসকর্মী পলি হত্যা মামলার প্রধান পরিকল্পনাকারী রেজাউলসহ ৩ জন গ্রেফতার

  • প্রকাশিত : শনিবার, ২২ অক্টোবর, ২০২২, ৪.১৫ পিএম
  • ৫১৯ জন পঠিত

অফিস রিপোর্টঃআশুলিয়া থানাধীন ছিকন্দীয়া কুয়ার ভেতর থেকে গলাকাটা অর্ধগলিত গার্মেন্টসকর্মীর লাশ উদ্ধারের ঘটনায় দায়েরকৃত চাঞ্চল্যকর কøুলেস পলি হত্যা মামলার প্রধান পরিকল্পনাকারী রেজাউলসহ ০৩ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‌্যাব- ৪ এর মিডিয়া অফিসার মোঃ জিয়াউর রহমান চৌধুরী জানায়, গত ২০ অক্টোবর ঢাকা জেলার আশুলিয়া ধানাধীন ছিকন্দিয়া এলাকায় স্থানীয় লোকজন একটি অর্ধগলিত লাশ দেখতে পায়। এলাকাবাসী প্রাথমিকভাবে উক্ত মৃত দেহটি গার্মেন্টসকর্মী পলির বলে ধারনা করে। তারা পলির আত্মীয় স্বজনদের বিষয়টি জানায়। খবর পেয়ে ভিকটিম পলিরভাই-বোন ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাতনামা লাশটি পলির বলে সনাক্ত করতে সক্ষম হয়। পরবর্তীতে ভিকটিমের বোন বাদী হয়ে আশুলিয়া থানায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে একটি হত্যামামলা দায়ের করে। উক্ত মামলাটি থানা পুলিশের পাশাপাশি র‌্যাবও ছায়া তদন্ত শুরু করে।

এরই ধারাবাহিকতায় অদ্য ২১ অক্টোবর ভোরে র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন টংগাবাড়ী, হাকিমপল্টি এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর কøুলেস গার্মেন্টস কর্মী পলি হত্যা মামলার প্রধান পরিকল্পনাকারী মোঃ রেজাউল (৪২)’সহ উক্ত হত্যাকান্ডের সহযোগী সামিউল (৩২)’ ও সাইফুল (৪৯)’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

আসামীকে জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে জানা যায় যে, আসামী মোঃ রেজাউল তার স্ত্রী সন্তানসহ আশুলিয়ার টংগাবাড়ী হাকিমপট্টি এলাকায় বসবাস করে আসছিল।সে পেশায় একজন চায়ের দোকানদার। তার দুই সহযোগী সামিউল ও সাইফুল একই এলাকার পূর্ব পরিচিত এবং তারা তিন জনই পরস্পরের বন্ধু। ঝালকাঠি সদর থানার পাঞ্জিপুথিপাড়া গ্রামের মৃত হাশেম মোল্লার মেয়েভিকটিম পলি (৩১) পেশায় একজন গার্মেন্টসকর্মী। আসামী রেজাউল তার স্ত্রীসহ উক্ত বাসায় এবং ভিকটিম আসামি রেজাউলের বাসার পাশের রুমে একা বসবাস করত।

ভিকটিম পলির পলাশ নামক এক যুবকের সাথে পূর্বে বিবাহ হয়েছিল। পলাশ বাকপ্রতিবন্ধী ছিল, হঠাৎ একদিন বাসা থেকে বেরিয়ে যায় এবং আর ফিরে আসে নাই। পলাশ ও ভিকটিমের সংসারে সুমি (১৫)ও সাকিব (৭) নামে দুটি সন্তান রয়েছে। পাশাপাশি বাসায় বসবাসের কারনে আসামী রেজাউল ও ভিকটিম পলির মধ্যে সুম্পর্ক গড়ে উঠে যা পরবর্তীতে প্রেমের সম্পর্কে রুপ নেয়। ভিকটিম প্রায়ই গার্মেন্টস ছুটির পরে আসামী রেজাউলকে ফোন দিত এবং আসামী রেজাউল প্রায় রাতেই ভিকটিমের বাসায় যেত।

এভাবে তাদের সম্পর্ক গভীর হতে থাকে। তাদের এহেন অনৈতিক সম্পর্কের কথা আসামীর স্ত্রী জানতে পারে এবং আসামী রেজাউলকে অনেক গালাগাল করে। পরবর্তীতে ভিকটিম সম্পর্কের গোপনীয়তা রক্ষায় উক্ত বাসা ছেড়ে অন্য একটি বাসা ভাড়া নেয়। নতুন বাসায় যাওয়ার পরেও তাদের এরুপ অনৈতিক সম্পর্ক চলতে থাকে। ঘটনার কয়েকদিন পূর্বে ভিকটিম পলি রেজাউলকে তাদের বিয়ের কথা বললে রেজাউল বিভিন্ন তালবাহানা করে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে।

ভিকটিম বিষয়টি মানতে না চাইলে আসামী রেজাউল, তার পাড়াত বন্ধু সাইফুল এবং অটোরিক্সা চালক সামিউলকে নিয়ে আসামী রেজাউলের চায়ের দোকানে বসে ভিকটিমকে হত্যার একটি ঘৃন্য পরিকল্পনা করে। পূর্বপরিকল্পনা অনুযায়ী আসামী রেজাউল গত ১১ অক্টোবর রাত ৯.৩০ টার দিকে ভিকটিমের গামের্ন্টস ছুটি হওয়ার পর মোবাইল কল দিয়ে ভিকটিমকে আজকেই বিবাহ করবে বলে জানায়।

পরবর্তীতে রেজাউল তার সঙ্গীয় সাইফুল ও সামিউলকে নিয়ে অটোরিক্সাযোগে ভিকটিমের গার্মেন্টস এর সামনে হতে ভিকটিমকে কাঠগড়া কাজী অফিসের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার কথা বলে বড়বিচা নামক স্থানে এক নির্জন জঙ্গলের পথে নিয়ে যায়। ছিকন্দিয়ার কাছে সামিউল রিক্সার গতি কমালে আসামী রেজাউল ভিকটিমকে হেঁচকা টান দিয়ে রিক্সা থেকে মাটিতে ফেলে দেয়। তখন সাইফুল ও সামিউল ভিকটিমের হাত-পা চেপে ধরলে রেজাউল সামিউলের মাথায় বাধা থাকা গামছা নিয়ে ভিকটিমের গলা পেচিয়ে শ^াসরোধ করে হত্যা করে। এরপর মৃত্যু নিশ্চিত করার জন্য সামিউল ছুরি দিয়ে ভিকটিমের গলা কেটে মৃত দেহটি পাশর্^বর্তী পরিত্যাক্ত কুয়ার ভিতর ফেলে দেয়। পরবর্তীতে আসামীরা সামিউল এর অটোরিক্সা যোগেঘটনাস্থল ত্যাগ করে এব স্বাভাবিক জীবন যাপন শুরু করে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!