1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুর সরকারি কলেজের ৭৫ বর্ষপূর্তি ও পুনর্মিলনী উৎসব উপলক্ষে সভা - Madaripur Protidin
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত

মাদারীপুর সরকারি কলেজের ৭৫ বর্ষপূর্তি ও পুনর্মিলনী উৎসব উপলক্ষে সভা

  • প্রকাশিত : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২, ৭.৪৮ পিএম
  • ৮৬০ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা:
মাদারীপুরের ঐতিহ্যবাহী মাদারীপুর সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি ও পুনর্মিলনী উৎসব উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে কলেজটির শিক্ষক মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় জানানো হয়, ২০২৩ সালের ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে মাদারীপুর সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি ও পুনর্মিলনী উৎসব। অত্র কলেজ থেকে ২০১৫ সাল পর্যন্ত যে কোন একটি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন শুধুমাত্র তারা এই পূনর্মিলনীর অনুষ্ঠানে নিবন্ধনের জন্য বিবেচিত হবেন। জনপ্রতি ২ হাজার টাকা ফি ধরা হয়েছে। এছাড়া দম্পতির জন্য ৪ হাজার টাকা নিবন্ধন ফি প্রদান করে ফরম পুরণ করে এই অনুষ্ঠানে অংশগ্রহনের সুযোগ পাচ্ছেন প্রাক্তন শিক্ষার্থীরা। কলেজের ওয়েবসাইট বা অফলাইন থেকেও নিবন্ধন করা যাবে বলে জানানো হয় মতবিনিময় সভায়।

বর্ষপূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানের আহবায়ক ও কলেজের অধ্যক্ষ মো. জামান মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, যোগাযোগ সমন্বয় ও প্রচার উপ কমিটির আহ্বায়ক এ্যাডভোকেট গোলাম কিবরিয়া সদস্য সচিব খান মো. শহীদ, মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি ও সিনিয়র সাংবাদিক গোলাম মওলা, মাদারীপুর থেকে প্রকাশিক দৈনিক বিশ্লেষণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জহিরুল ইসলাম খান, মাদারীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনির হোসেন বিলাস, মৈত্রী মিডিয়ার সাধারণ সম্পাদক এসএম আরাফাত হাসানসহ অনেকেই।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!