1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মৃত্যুর পর মিশর থেকে বকেয়া টাকা ফেরত আনলো মাদারীপুর পুলিশ - Madaripur Protidin
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত রাজধানীর জোয়ার সাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট

মৃত্যুর পর মিশর থেকে বকেয়া টাকা ফেরত আনলো মাদারীপুর পুলিশ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ৪.২৯ পিএম
  • ৫১৩ জন পঠিত

মাদারীপুর  সংবাদদাতা।
মিশরে একটি গার্মেন্টসে কাজ করা অবস্থায় হৃদযন্ত্র ক্রীয়া বন্ধ হয়ে মারা যায় মাদারীপুরের শিবচর উপজেলার মো. বিল্লাল আকন। সেখানে কর্মরত অবস্থায় প্রায় সাড়ে তিন লাখ টাকা বকেয়া ছিল বিল্লালের। অবশেষে মাদারীপুর জেলা পুলিশ সুপারের উদ্যোগে ফেরত পান বকেয়া টাকা। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে পুলিশ সুপার কার্যালয় থেকে বিল্লালের পরিবারের কাছে অর্থ বুঝিয়ে দেয়া হয়। এসময় জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নিহতের পরিবার।

পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম খান বলেন, ১২ বছর যাবত মাদারীপুরের শিবচর উপজেলার চরবাচামারা গ্রামের মৃত মোতালেব আকনের ছেলে মো. বিল্লাল আকন মিশরের একটি গার্মেন্টসে কাজ করেছে। তবে গেলো বছরের ১ মে কাজ করা অবস্থায় মারা যায় তিনি। পরে তাকে দেশে এনে পারিবারিকভাবে দাফন করা হয়। এতে বিল্লালের পরিবার অসহায় হয়ে পড়ে। পরে ব্যক্তিগতভাবে আমি মিশরে বাংলাদেশী পুলিশের মাধ্যমে যোগাযোগ করা হয় ওই কোম্পানীতে। এতে দীর্ঘ আলোচনা আর চিঠি চালাচালির পর তারা বিল্লালের বকেয়া ৩ লাখ ৩৫ হাজার ৫০০ টাকা ফেরত দেন। সেই টাকা বিল্লালের বৈধ ওয়ারিশ হিসেবে তার মা, স্ত্রী ও এক শিশু কন্যাকে বুঝিয়ে দেয়া হয়। টাকা পেয়ে কিছুটা হলেও পরিবার ভালো থাকতে পারবে।

এসপি আরো বলেন, ‘এই দায়িত্ব শুধু পুলিশ হিসেবে নয়, ব্যক্তিগতভাবেও অসহায় পরিবারের পাশে দাড়িয়েছি। এসময় বিল্লালের মা মুক্তি বেগমকে ৭০ হাজার, স্ত্রী সেলিনা আক্তারকে ৫০ হাজার ও নাবালিকা মেয়ে আছিয়া আক্তার ২ লাখ ১৫ হাজার ৫০০ ফিক্সড ডিপোজিট করে দেয়া হয়। মেয়ের টাকা ১৮ বছর পূর্ন না হওয়ার আগে তুলতে পারবে না।’

টাকা পেয়ে বিল্লালের মা মুক্তা বেগম বলেন, ‘আমার পোলাকে তো আর ফেরত পাবো না। আমরা ভাবছিলাম আর টাকা পয়সা পাবো না। কিন্তু পুলিশ আমাদের দিকে তাকানোর কারণে টাকা পাইলাম। তাদের জন্যে অনেক দোয়া, তাদেরও যেন আল্লাহ সুখে-শান্তিতে রাখে। এই টাকা দিয়ে রমজান মাসে কিছু কিনে খেতে পারবো।’
বিল্লালের স্ত্রী সেলিনা আক্তার বলেন, ‘পুলিশ সুপার স্যার যেভাবে আমাদের সহযোগিতা করেছে, তার ঋণ কোন দিনই শোধ করতে পারবো না। যে টাকাই পাইছি সবই তার জন্যে। আমার মৃত্যুর আগ দিন পর্যন্ত তার জন্যে দোয়া রইল। এখন আমার নাবালক মেয়ের একটা ব্যবস্থা হইলো। যে টাকা পেয়েছি, তা দিয়ে মেয়েকে চালাতে পারবো। জেলা পুলিশের শিবচর থানাও আমাদের উপকার করেছে।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!