1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে অভিনব কায়দায় প্রতারনা করে স্বর্ণ নিয়ে পালিয়ে যাবার সময় দুই প্রতারককে ধরে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ - Madaripur Protidin
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

রাজৈরে অভিনব কায়দায় প্রতারনা করে স্বর্ণ নিয়ে পালিয়ে যাবার সময় দুই প্রতারককে ধরে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

  • প্রকাশিত : বুধবার, ২৯ মার্চ, ২০২৩, ৭.০১ পিএম
  • ৫৭৬ জন পঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি।

মাদরীপুরের রাজৈরে অভিনব কায়দায় প্রতারণা করে এক নারীর স্বর্ণ নিয়ে পালিয়ে যাবার সময় দুই প্রতারককে ধরে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বুধবার দুপুরে উপজেলার টেকেরহাট বন্দরের পাঁচ তলার মোড়ে এ ঘটনা ঘটে। আটক প্রতারক খলিল (৪২) নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার চনপাড়া গ্রামের নুরুল ইসলাম মুন্সীর ছেলে এবং লিটন (৪০) একই এলাকার আব্দুস সামাদের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বাজার করে বাড়ি ফেরার সময় টেকেরহাট বন্দরের পাঁচতলার মোড়ে পৌঁছালে সরমঙ্গল গ্রামের এক নারীর পিছু নেয় দুই প্রতারক খলিল (৪১) ও লিটন (৩৮)। তারা ওই নারীকে লবণের প্যাকেট দেখিয়ে অভিনব কায়দায় কানের দুল ও গলার চেইন নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এ সময় ওই নারী বুঝতে পেরে চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে দুই প্রতারককে আটক করে পিটুনি দেয়।

পরে রাজৈর থানার পুলিশ খবর পেয়ে এসে ওই দুই প্রতারককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নিয়ে যায়।
রাজৈর থানার ওসি মোঃ আলমগীর হোসেন জানান, প্রতারণার অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!