1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ১১ ঘর পুড়ে ছাই - Madaripur Protidin
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ১১ ঘর পুড়ে ছাই

  • প্রকাশিত : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩, ৪.৪৯ পিএম
  • ৫৩৮ জন পঠিত

টেকেরহাট(মাদারীপুর)সংবাদদাতা।
ভয়াবহ অগ্নিকান্ডে মাদারীপুরের শিবচরে বসতঘরসহ ১১টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে নগদ টাকাসহ প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো দাবী করেছে। শুক্রবার বিকেলে জেলার শিবচর উপজেলার উত্তর বহেরাতলা গ্রামের যাদুয়ারচর গ্রামের শিকদার বাড়িতে জলিল শিকদারের ঘরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ্য পরিবার ও স্থানীয়রা জানান, নিমিশেই আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘ প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ভয়াবহ অগ্নিকান্ডে আনোয়ার শিকদারের নগদ ৬ লাখ টাকা, ২টি বসতঘরসহ ৩টি ঘর, রব শিকদারের বসতঘরসহ ২টি ঘর, জলিল শিকদারের বসতঘরসহ ২টি ঘর, মিন্টু শিকদারের বসতঘরসহ ২টি ঘর, সুজাত শিকদারের বসতঘরসহ ২টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

আগুনে ৫টি পরিবারের ১১টি ঘর, দামী মালামাল, কবুতর, হাঁস-মুরগী পড়ে ৩৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো দাবী করেছে।
এব্যাপারে শিবচর ফায়ার সার্ভিসের লিডার সিদ্দিকুর রহমান জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। ক্ষতিগ্রস্থ্য পরিবারের তথ্য মতে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। সময় মতো পানি সরবরাহ করতে পারায় ক্ষতির পরিমাণ কিছুটা কম হয়েছে। সবাইকে এই প্রচ- তাবদাহে আগুণের সূত্রাপাত হতে পারে এমন জায়গা মেরামত করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!