1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে কুমার নদের ভাঙ্গনের বর্ষা মৌসুমের পূর্বেই বাঁশ দিয়ে ভাঙ্গন রোধের চেষ্টা করছে সেচ্ছাশ্রম সংগঠন - Madaripur Protidin
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত

রাজৈরে কুমার নদের ভাঙ্গনের বর্ষা মৌসুমের পূর্বেই বাঁশ দিয়ে ভাঙ্গন রোধের চেষ্টা করছে সেচ্ছাশ্রম সংগঠন

  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ মে, ২০২৩, ৭.৫৩ এএম
  • ৪৫৭ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।।
মাদারীপুরের রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড নীলাম্বর্দী গ্রামে কুমার নদের ভাঙ্গনের ভয়ে বর্ষা মৌসুমের পূর্বেই সেচ্ছাশ্রম বিস্বাম্বর্দী যুব উন্নয়ন সমিতি ও স্থানীয় বিত্তশালীর উদ্যোগে গত এক সপ্তাহ যাবত বাঁশ দিয়ে নদী ভাঙ্গন প্রতিরোধের চেষ্টা করছে। এলাকাবাসীর দাবী বর্ষা মৌসুমের পূর্বেই সরকারি প্রচেষ্টায় জিও ব্যাগ না ফেললে প্রায় ৪০ টি বাড়িঘর বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাদের ক্ষুদ্র প্রচেষ্টায় ১০০০ মিটার বাঁশ দিয়ে বাঁধ দেয়াার পরিকল্পনা রয়েছে বলে জানা যায়। বিস্বাম্বর্দী যুব উন্নয়ন সমিতি যুগ্ন সাধারন সম্পাদক ইলিয়াস হাওলাদার জানান, স্থানীয় চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান ও মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য শাজাহান খান নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করে গেছেন এবং তিনি আশ্বস্ত করেছেন।

ঁএলাকাবাসি জানায়, বন্যা আসতে এখনো দুই তিন মাস বাকি। কিন্তু এখন থেকেই অল্প অল্প পানি বাড়ছে। তাই সরকারি সহযোগিতার অপেক্ষায় থাকলে আমাদের বিরাট ক্ষতি হয়ে যেতে পারে। তাই পূর্ব প্রস্তুতি হিসেবে আমাদের সেচ্ছাশ্রম বিস্বাম্বর্দী যুব উন্নয়ন সমিতি ও এলাকার বিত্তবানদের সাহায্যে ১০০০ মিটার বাঁশ দিয়ে বাদ দেওয়ার পরিকল্পনা করছে। এরই মধ্যেই প্রায় ৫০০ মিটার কাজ সম্পর্ণ হয়েছে। এখন সরকারী সহযোগিতা পেলে ভাঙ্গনের কবল থেকে বেচে যাবে বেশ কিছু অসহায় পরিবার।

বিস্বাম্বর্দী যুব উন্নয়ন সমিতির ক্যাশিয়ার হালিম হাওলাদার (সাবেক ওয়ার্ড মেম্বার) জানান, আমাদের জমি ও ৪০টি বাড়িঘর ইতোমধ্যে নদীর ভাঙ্গনে বিলীন হয়ে গেছে। এখন আরো ৪০ টি বাড়ি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তাই বর্ষা শুরুর আগেই আমরা বাঁশ দিয়ে বাধ দেওয়ার চেষ্টা করছি।

যুবনেতা হেমায়েত হোসেন হিমু জানান, যুব উন্নয়ন সংগঠন ও এলাকাবাসির সহযোগিতায় সেচ্ছাশ্রমের মাধ্যমে ভাঙ্গন রোধ করার জন্য শতস্ফুর্ত ভাবে কাজ করে যাচ্ছে। ভুক্তভোগি আজিজুল মজুমদার জানান, স্থানীয় লোকজন ও সরকারিভাবে নদী শাসনের বাধ না দিলে যেকোনো সময় ভেঙ্গে বেশ কয়েকটি পরিবার কে জায়গা-জমি গৃহহীন হয়ে সর্বশান্ত হতে হবে। তাই বর্ষার পূর্ব মুহূর্তে পানি না বাড়ার আগে, বাধের ব্যবস্থা করলে বেঁচে যাবে বেশ কয়েকটি পরিবার। উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম জানান, আমি সরেজমিনে গিয়ে দেখে এসেছি এবং বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করেছি, এখন শুধু বাস্তবায়নের অপেক্ষায় রয়েছি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!