1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে জমি নিয়ে বিরোধে হামলায় একই পরিবারের ৩জন আহত - Madaripur Protidin
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে জমি নিয়ে বিরোধে হামলায় একই পরিবারের ৩জন আহত

  • প্রকাশিত : শুক্রবার, ১২ মে, ২০২৩, ৬.২১ পিএম
  • ৪৯৪ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।:
মাদারীপুরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলায় নারীসহ একই পরিবারের তিনজন আহত হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের চরলক্ষিপুর এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন, একই এলাকার মোমতাউদ্দিন ছেলে শামসুদ্দিন বেপারী (৭৯), শামসুদ্দিন বেপারী ছেলে শাহজালাল বেপারী (৪৫) ও শাহজালালের স্ত্রী মুক্তা বেগম (৩৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই এলাকায় দীর্ঘদিন ধরে শামসুদ্দিন বেপারী ও বাবুল বেপারীর সাথে ১৬ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। শুক্রবার সকালে বাবুল বেপারী ওই জমি একার দাবী করেন। এই নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথার কাটাকাটি হয়। পরে বাবুলের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শামসুউদ্দিনের পরিবারের উপর হামলা চালায়। এতে শামসুউদ্দিনের পরিবারের নারীসহ আহত হয় তিনজন। তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে শামসুউদ্দিন ও শাহজালালকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন আহতের পরিবার। খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেছে সদর মডেল থানা পুলিশ। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী।

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শাওলীন আফরোজ বলেন, মারামারির ঘটনায় তিনজন রোগী হাসাপাতালে আসে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া মুক্তা নামে আহত একজন নারীর শারীরিক অবস্থা শঙ্কামুক্ত থাকায় তাকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!