1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে এজলাসে আইনজীবীকে অকথ্য ভাষায় গলাগাল, বাদীকে জরিমানা - Madaripur Protidin
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে এজলাসে আইনজীবীকে অকথ্য ভাষায় গলাগাল, বাদীকে জরিমানা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩, ৮.২০ পিএম
  • ৪৩৪ জন পঠিত

টেকেরহাট(মাদারীপুর ) সংবাদদাতা।
মাদারীপুরে এজলাসে বসে আদালতের নিয়ম ভঙ্গ করে আইনজীবীকে অকথ্য ভাষায় গালাগাল করার অপারাধে একটি মামলার বাদী এম এ মুহিতকে দুই হাজার টাকা জরিমানা করেছেন আদালত। বৃহস্পতিবার বিকেল ৫টায় দিকে জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাজিদ উল হাসান চৌধুরী এ জরিমানার আদেশ দেন। এর আগে তাকে আদালতের হাজতখানায় পাঁচ ঘন্টা আটক রাখা হয়।

পুলিশ ও আদালত সূত্র জানায়, ঢাকার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা এম এ মুহিত তার সাবেক স্ত্রীসহ কয়েক জনের বিরুদ্ধে একটি হত্যা চেষ্টা অভিযোগ এনে আদালতে মামলা করেন। এই মামলায় আসামিরা হাজির হয়ে আদালতের শুনানিতে অংশ নেন। আদালত চলাকালীন সময় আসামিপক্ষের আইনজীবী মো. আনিচুর রহমান আদালতের অনুমতি নিয়ে এই মামলার বাদী এম এ মুহিতকে এজলাসে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন।

জেরার একপর্যায় বাদী মুহিত আইনজীবীর মা-বাবা তুলে গালাগাল দেয় ও আদালতকে অসম্মান করেন। পরে আদালতের বিচারক তাৎক্ষণিক বাদী মুহিতকে আদালত পুলিশের সেলে পাঠানোর নির্দেশ দেয়। প্রায় পাঁচ ঘন্টা আদালত পুলিশের সেলে থাকার পরে বাদীর আইনজীবী তার মক্কেলের ভুল স্বীকার করে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা জানালে আদালত মুহিতকে দুই হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে এক মাসের কারাদ-ের নির্দেশ দেন।

আইনজীবী মো. আনিচুর রহমান বলেন, বাদীকে জিজ্ঞাসাবাদ করার সময় মারাত্মক ভাবে তিনি ক্ষেপে যান। এমনকি তিনি আমার পিতা-মাতাকে নিয়ে অবঞ্চিত ভাষার ব্যবহার করে। বিষয়টি আদালতের চোখে পড়লে তাৎক্ষণিকভাবে তাকে আদালতের হাজতখানায় প্রেরণ করে। তিনি (মুহিত) শুধু আমাকেই নয়, আদালতেও অবমাননা করেছেন।’

জানতে চাইলে মামলার বাদী এম এ মুহিত বলেন, ‘আসামি পক্ষের আইনজীবী যখন আমাকে প্রশ্ন করছিল তখন আমার মাথা ঠিক ছিল না। আমি ভুল করেছি। এমন ভুল আর কখনো হবে না।’

এ সম্পর্কে আদালত পুলিশের পরিদর্শক মো. শাহজাহান বলেন, ‘আদালত ও আইনজীবীকে নিয়ে অসম্মানজনক কথা বলায় একটি মামলার বাদী এম এম মুহিতকে পাঁচ ঘন্টা আদালতের হাজতখানায় রাখা হয়। পরে তিনি ও তার আইনজীবী আদালতের কাছে ক্ষমা প্রার্থনা জানালে আদালত তাঁর অপরাধের দায়ে দুই হাজার টাকা জরিমানা করেন। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!