1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে বোতলের গায়ে মূল্য লেখা না থাকায় বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি ॥ ক্রেতারা প্রতারিত - Madaripur Protidin
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে বোতলের গায়ে মূল্য লেখা না থাকায় বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি ॥ ক্রেতারা প্রতারিত

  • প্রকাশিত : রবিবার, ২১ মে, ২০২৩, ৯.৪২ এএম
  • ৪৯৮ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা। ॥
মাদারীপুরে বোতলের গাঁয়ে নির্ধারিত মূল্য, উৎপাদন কিংবা মেয়াদোর্ত্তীনের তারিখ না থাকায় সরকার নির্ধারিত মূল্যের বাইরেই বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার। কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে প্রতিটি সিলিন্ডারে ৫০-২০০ টাকা পর্যন্ত বেশি নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। ফলে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন সাধারণ ক্রেতারা। অবশ্য জেলা প্রশাসন বলছে, বাজার নিয়ন্ত্রনে শিগগিরই মাঠে নামবেন তারা।

মাদারীপুর শহরের কলেজ রোড এলাকার মেজবান রেস্তোরার মালিক অহিদুল ইসলাম শিকদার। দীর্ঘদিন ধরে রান্নার কাজে ব্যবহার করেন গ্যাস সিলিন্ডার। বাজার থেকে কখনও ১২ কেজি আবার কখনও ৩৫ কেজি ওজনের সিলিন্ডার কিনে আনেন। প্রতিটি সিলিন্ডারে সরকার নির্ধারিত মূল্যের বাইরেই ৭০-২০০ টাকা পর্যন্ত বেশি দিতে হয় বলে অভিযোগ তার।

শুধু অহিদুল’ই নন। জেলাজুড়ে অধিকাংশ বাসা-বাড়ি, হোটেল-রেস্তোরায় ব্যবহার করা হয় বাজারে পাওয়া বিভিন্ন কোম্পানীর গ্যাস সিলিন্ডার। কিন্তু একটি সিলিন্ডারের গাঁয়ে লেখা নেই নির্ধারিত মূল্য, উৎপাদন কিংবা মেয়াদোর্ত্তীনের তারিখ। এই সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী ইচ্ছেমতো দাম নিচ্ছে। ফলে প্রতিনিয়তই ক্রেতারা বাড়তি দামে গ্যাস সিলিন্ডার কিনে প্রতারিত হচ্ছেন। শহর থেকে গ্রাম সবখানেই এই বাড়তি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার। অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে এই দাম বাড়িয়েছে বলে দাবি ক্রেতাদের।
টেকেরহাট বন্দরের হোটেল ব্যবসায়ি সাখাওত হোসেন জানান আজকের আমি ১২৫০ টাকা দিয়ে ১২ কেজির বোতল কিনেছি । সরকার নির্ধারিত দামে কখনই কিনতে পারিনি ।

মেজবান রেস্তোরার মালিক অহিদ শিকদার বলেন, ‘বাজারে সিন্ডিকেট করে ব্যবসায়িরা বাড়তি দাম নিচ্ছে। আমাদের ক্রেতা হিসেবে কিছুই করার নেই। আমরা চাই নির্ধারিত মূল্যে বিক্রি করা হোক গ্যাস সিলিন্ডার।’ চরমুগরিয়া বন্দর কমিটির আহবায়ক হাবিব ফকির বলেন, ‘বাজারে প্রতিটি গ্যাস সিলিন্ডার ৭০-২০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে, এর অন্যতম কারণ হলো প্রশাসনের নজরদারির অভাব। প্রশাসনের মনিটরিং বাড়লে বাজার নিয়ন্ত্রনে আসবে।’ অসীম বিশ^াস নামে এক ক্রেতা বলেন, ‘আমাদের আয়ের থেকে এখন ব্যয় বেশি হয়ে যাচ্ছে। তারপরও বাজারে নির্ধারিত মূল্যের বাইরে গ্যাস সিলিন্ডার কিনতে হচ্ছে, এটা আসলেই কষ্টসাধ্য। এর থেকে আমরা পরিত্রাণ চাই।’ মহিবুল্লাহ রাফি নামে ক্রেতা বলেন, ‘বাজারে সিন্ডিকেটের কারনেই বাড়তি দামে গ্যাস সিলিন্ডার কিনতে হয়। আমরা ক্রেতারা অসহায়, দ্রুত এ বিষয়ে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানাচ্ছি।’

মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান সাংবাদিকদের বলেন, ‘ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাজার নিয়ন্ত্রনে আনা হবে। আর কোন ক্রেতা যদি গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রি হচ্ছে এমন বিষয় মনে করেন এবং প্রশাসন বা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরকে অবগত করেন তাহলে তাৎক্ষনিক ব্যবস্থা নেয়া হবে।’ উল্লেখ্য, মাদারীপুর জেলাজুড়ে অর্ধশত পাইকারী দোকানে এই গ্যাস সিলিন্ডার বিক্রি করা হয়। আর খুচরা দোকানের সংখ্যা কয়েকশ’।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!