1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে কুম্ভু মেলা থেকে ৭ জুয়াড়ি গ্রেফতার  - Madaripur Protidin
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে কুম্ভু মেলা থেকে ৭ জুয়াড়ি গ্রেফতার 

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩, ৫.০৩ পিএম
  • ৭৩১ জন পঠিত
মাদারীপুর প্রতি‌নি‌ধি:
মাদারীপুরের রাজৈরে জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ টাকাসহ ৭ জুয়াড়িকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৩০ মে) সকালে উপজেলার কদমবাড়ি এলাকার গণেশ পাগলের কুম্ভ মেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, নড়াইল জেলার কালিয়া এলাকার মৃত সত্য রঞ্জন সরকারের ছেলে উত্তম কুমার (২৭), সিরাজগঞ্জ জেলার খোকশাবাড়ী এলাকার মৃত মনতাজ আলীর ছেলে বেল্লাল হোসেন (৫৫) একই জেলার কান্দাপাড়া এলাকার মৃত মহর মন্ডলের ছেলে মোসলেম মন্ডল (৪৫), কালিয়া কান্দাপাড়া এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে হাফিজুল ইসলাম (৪০), একই এলাকার মৃত কিসমত মন্ডলের ছেলে মাহাম মন্ডল (৪৫), নাটোর জেলার পাচুরিয়া এলাকার আফসার উদ্দিনের ছেলে মো. শরীফ (৫২) ও মৃত ওসিম উদ্দিনের ছেলে নওশাদ আলী (৪২)।
মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক সালাউদ্দিন আহমেদ বলেন, মঙ্গলবার সকালে রাজৈর উপজেলার কদমবাড়ি এলাকার গণেশ পাগলের কুম্ভ মেলা থেকে ৭ জন জুয়াড়িকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম ও ১২ হাজার ৬২০ টাকা জব্দ করা হয়।
তিনি আরও জানান, আসামিরা পেশাদার জুয়াড়ি। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!