1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
একই স্থানে ছয় বছর চাকরি করায় অনিয়মে তীর কালকিনি মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে - Madaripur Protidin
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

একই স্থানে ছয় বছর চাকরি করায় অনিয়মে তীর কালকিনি মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩, ৬.১৫ পিএম
  • ৬৫৯ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।:
নিয়ম নীতিকে তোয়াক্কা না করে প্রায় ৬ বছর যাবত একই উপজেলায় চাকরি করে আসছেন মাদারীপুরের কালকিনি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদার। এ সুযোগে তিনি জেলেদের মাঝে বিশেষ ভিজিএফের চাল ও ছাগল বিতরনসহ বিভিন্ন অনিয়ম করার সাহস পাচ্ছেন বলে এলাকায় অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পেয়ে জেলা মৎস্য কর্মকর্তা ও সংশ্লিষ্টদের কাছে অভিযোগ দায়ের করেছেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা।

মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদার গত ২০১৭ সালের ৩ ডিসেম্বর কালকিনিতে সিনিয়র মৎস্য কর্মকর্তা হিসেবে যোগদান করেন। একই স্থানে কোনো কর্মকর্তা তিন বছরের বেশি সময় চাকরি করার ব্যাপরে বিধান থাকলেও তিনি নিয়ম নীতিকে তোয়াক্কা না করে উপর মহলকে ম্যানেজ করে প্রায় ৬ বছর যাবত একই উপজেলায় দায়িত্ব পালন করে আসছেন।

এ সুযোগে তিনি জাটকা শিকার বন্ধকালীন সরকারি খাদ্য সহায়তা হিসাবে প্রতি মাসে জেলে প্রতি ভিজিএফের চাল বিতরনের তালিকা তৈরী করা এবং দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে ছাগল ও ছাগলের জন্য ঘর বিতরনের ঘটনায় ব্যাপক অনিয়ম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে তিনি দীর্ঘ বছর একই উপজেলায় চাকরি করায় চাল ও ছাগল বিতরনসহ বিভিন্ন অনিয়ম করার সাহস পাচ্ছেন বলে এলাকাবাসীদের দাবী। এদিকে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ পেয়ে জেলা মৎস্য কর্মকর্তা ও সংশ্লিষ্টদের কাছে অভিযোগ দায়ের করেছেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা।

রবিউল ও আক্কাসসহ বেশ কয়েকজন জেলে অভিযোগ করে বলেন, ‘আমরা প্রায় ৩০ বছর যাবত মাছ ধরে আসছি। অথছ আমরা চাল পাইনি। জারা জেলেনা তারাও মৎস্য অফিসের কাছের লোক হওয়ায় তারা চাল পেয়েছে।’
মাসুম মৃধা ও হালিম সরদার বলেন, ‘আমরা ছাগল পেয়েছি। তবে রোগা ও আকারে অনেক ছোট। এখন ছাগলের ডাক্তার দেখাতে দেখাতে আমরা শেষ এবং রোগা ছাগল দেয়ায় অনেকের ছাগল মরে গিয়েছে।’
নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন সচেতন ব্যক্তি বলেন, ‘উপজেলা মৎস্য অফিসার দীর্ঘ বছর যাবত এখানে চাকরি করায় তার শেকর গজিয়েছে। তাই তিনি বিভিন্ন অনিয়ম করতে সাহস পাচ্ছে।’

অভিযোগের বিষয় সন্দীপন মজুমদার বলেন, ‘আমার বিরুদ্ধে নির্দিষ্ট কোন অভিযোগ নেই। আমি কোন অনিয়নের সাথে জড়িত নই। আর উর্ধ্বতন অফিসাররা আমাকে এখানে রাকলে কি করার আছে।’
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা বলেন, ‘উপজেলা মৎস্য অফিসার সন্দীপনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পেয়ে জেলা মৎস্য কর্মকর্তা ও সংশ্লিষ্টদের কাছে অভিযোগ করা হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!