1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
জামালপুরে সাংবাদিক পিটিয়ে হত্যার প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন - Madaripur Protidin
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

জামালপুরে সাংবাদিক পিটিয়ে হত্যার প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন

  • প্রকাশিত : শুক্রবার, ১৬ জুন, ২০২৩, ৩.৫৪ পিএম
  • ৬২৮ জন পঠিত

মাদারীপুর  সংবাদদাতা।
জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে পিটিয়ে হত্যার প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১২টার দিকে মাদারীপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি ইমতিয়াজ আহমেদের সভাপতিত্বে ও এটিএন নিউজের প্রতিনিধি জহিরুল ইসলাম খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক গোলাম মাওলা আকন্দ, সাংবাদিক এসএম আরাফাত হাসান, সাংবাদিক রিপনচন্দ্র মল্লিক ও ডিবিসি নিউজের প্রতিনিধি মনির হোসেন, প্রথম আলোর প্রতিনিধি অজয় কুন্ডু, যায়যায়দিনের প্রতিনিধি মঞ্জুর হোসেন, বাংলাদেশ প্রতিনিদিনের প্রতিনিধি বেলাল রিজভী, কালেরকণ্ঠের প্রতিনিধি বিধান মজুমদার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘সাংবাদিক নির্যাতনের বিচারহীনতার কারণে গোলাম রাব্বানি নাদিমের মতো আরও একজন সাংবাদিককে নিষ্ঠুর ভাবে হত্যা করা হলো।শুধুমাত্র সংবাদ লেখার কারণে একজন ইউপি চেয়ারম্যান নাদিমকে ডিজিটাল নিরাপত্তা আইনে ফাঁসানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে হত্যাকান্ডের মতো ন্যক্করজনক ঘটনা ঘটিয়েছে। একজন সাংবাদিকদে মোটরসাইকেল থেকে ফেলে দিয়ে প্রকাশে পিটিয়ে হত্যার মতো ঘটনা উদ্বেগজনক। অবিলম্বে এই হত্যার সাথে জড়িত ইউপি চেয়ারম্যানসহ সকল অপরাধীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানানো হয়।

প্রসঙ্গত, গত বুধবার রাতে জামালপুরে বকশিগঞ্জ বাজার থেকে নিলক্ষীয়ায় বাড়ি ফিরছিলেন বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম। এ সময় একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়ে তাকে বেদম পিটিয়ে জখম করে। প্রথমে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করেন। পরদিন (বৃহস্পতিবার) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মারা যান এই সাংবাদিক। আজ শুক্রবার সকাল পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। এদিকে বকশীগঞ্জের এন এম নূর মোহাম্মদ উচ্চবিদ্যালয় মাঠে নিহত গোলাম রব্বানির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!