1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুর দুর্বৃত্তের হামলায় কিশোরের কবজি বিচ্ছিন্ন - Madaripur Protidin
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুর দুর্বৃত্তের হামলায় কিশোরের কবজি বিচ্ছিন্ন

  • প্রকাশিত : সোমবার, ১৯ জুন, ২০২৩, ১০.৪৯ এএম
  • ৫৪৮ জন পঠিত

মাদারীপুর  সংবাদদাতা।
মাদারীপুরে বাড়ি ফেরার পথে এক কিশোরের বাঁ হাতের কবজি বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা। গুরতর অবস্থায় তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়েছে। রোববার রাত ৯টার দিকে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ছয়না এলাকায় এ ঘটনা ঘটে।
কবজি বিচ্ছিন ওই কিশোরের নাম সাইফুল ইসলাম (১৫)। সে ছয়না এলাকার দুলাল ফকিরের ছেলে। সাইফুল পেশায় রাজমিস্ত্রির কাজ করতেন।

এদিকে একই এলাকায় বিএম ফয়সাল (২৯) নামে এক ইলেকট্রিশিয়ান কুপিয়ে জখম করা হয়েছে। তাকেও উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিএম ফয়সাল শহরের কুকরাইল এলাকার আব্দুল হাকিমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার সন্ধ্যায় সাইফুল তাঁর বন্ধুদের সঙ্গে বাড়ি থেকে ঘুরতে বের হন। ঘোরাঘুরি শেষে সাইফুল বন্ধুদের বিদায় দিয়ে তার বাড়ির দিকে ফিরছিল। এ সময় নতুন জেলখানার সড়ক দিয়ে একাই সাইফুল হেটে যাচ্ছিল। এ সময় একটি গাড়িতে কয়েকজন দুর্বুত্তা সাইফুরের গতিরোধ করেন। পরে তারা সাইফুলকে একটি নির্জন স্থানে গিয়ে মারধর শুরু করে। এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার বাঁ হাতের কবজি কেটে ফেলে। এ সময় সাইফুলের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন সাইফুলকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সাইফুলকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়।

আহত সাইফুল ইসলামের বোন ফারজানা আক্তার বলেন, ‘আমার একটা মাত্র ভাই। আমার ভাইয়ের জীবনটা ওরা নষ্ট করে দিলো। ও এখন কী করে চলবে, কী কাম করে খাইবে। আমরা ভাই দিন মজুরে। ওর লগে তো কারো শত্র“তা নাই। কে আমার ভাইর হাত কেটে দিলো? আমার ভাইর অপরাধ কী?’
অন্যদিকে একই এলাকায় রাত ৮টার দিকে বিএম ফয়সাল নামে এক যুবককে মুঠোফোনে ফোন করে ডেকে নেয় অজ্ঞাত কয়েকজন যুবক। পরে তাকে বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য অন্ধকার একটি ঘরে নিয়ে এলোপাথারি কুপিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজন বিএম ফয়সালকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। তাকেও উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় কর্ত্যবতর চিকিৎসক।

আহত বিএম ফয়সালের ভাই বিএম রাসেল বলেন, আমার ভাইয়ের সাথে কারো কোনো বিরোধ নাই। সে একটি ইলেকট্রনিক দোকান চালায়। তাকে অচেনা একটি নম্বর থেকে বিদ্যুৎ সংযোগে ঠিক করে দেওয়ার জন্য ডেকে নিয়ে হামলা চালায়। যারা আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে হামলা চালাইছে, তাদের বিচার চাই।’

জানতে চাইলে সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা সৈয়দা সোনিয়া বলেন, দুর্বৃত্তরে হামলায় গুরতর অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে সাইফুল ইসলামের বা হাতের কবজি বিচ্ছিন্ন ছিল। তবে তার শরীরে অন্য কোথাও আঘাত নেই। অন্যজনের মাথা, হাত, পা, বুকসহ একাধিক স্থানে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়েছে।

এ সম্পর্কে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘ধারালো অস্ত্রের আঘাতে এক তরুনের বা হাতের কবজি কেটে ফেলেছে সন্ত্রাসীরা। তবে কেন তার হাত কেটে ফেললো সেই বিষয় ওই তরুণ ও তার পরিবার কোন কিছুই বলতে পারছে না। খবর পেয়ে আমরা হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমরা ধারণা করছি, একই সন্ত্রাসীরা আরেক যুবককে কুপিয়ে জখম করেছে। স্থানীয় আধিপত্য বা রাজনৈতিক দলাদলীর কারণেও এই হামলার ঘটনা ঘটতে পারে। বিষয়টি পুলিশ গুরত্ব সহকারে তদন্ত করছে। দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!