1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
সৌদি আরবে কারখানায় আগুন:  আব্দুল্লাহ-আয়েশার বাবা আর ফিরবে না - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

সৌদি আরবে কারখানায় আগুন:  আব্দুল্লাহ-আয়েশার বাবা আর ফিরবে না

  • প্রকাশিত : রবিবার, ১৬ জুলাই, ২০২৩, ৪.১৯ পিএম
  • ৫৮৫ জন পঠিত
মাদারীপুর প্রতি‌নি‌ধি:
বাড়ির উঠোন ভর্তি অনেক মানুষ। এতো মানুষ এ বাড়িতে আর কখনো দেখেনি ৬ বছরের আব্দুল্লাহ আর তার বোন ৪ বছরের আয়েশা। তাই অপলক দৃষ্টিতে সবার মুখের দিকে তাকিয়ে ছিল ওরা। কিন্তু অবুঝ এ শিশু দুটি জানে না তাদের বাবা আর বেঁচে নেই। তাদের বাবা আর কোনোদিন ফিরে এসে তাদের কোলে নিবে না। সৌদি আরবে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আগুনে পুড়ে আব্দুল্লাহ ও আয়েশার বাবা জোবায়ের ঢালী (৩৫) নিহত হয়েছেন।
জোবায়ের ঢালীর বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার আলিনগর ইউনিয়নের সস্তাল এলাকায়। তিনি ওই এলাকার ইউনুস ঢালী ও হালানী বেগমের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, ৫ ভাই বোনের মধ্যে জোবায়ের সবার বড়। এছাড়াও তার পরিবারে স্ত্রী ও দুই শিশু সন্তান রয়েছে। অভাব অনটনের সংসারে স্বচ্ছলতা ফেরানোর ২ বছর আগে ৩ লাখ টাকা ঋণ করে সৌদি আরবে পাড়ি জমান জোবায়ের ঢালী। সেখানে গিয়ে আল আহসা শহরের হুফুফ ইন্ড্রাস্ট্রিয়াল সিটি এলাকায় একটি সোফা কারখানায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন। গতকাল শুক্রবার বিকেলে কারখানাটিতে আগুন লেগে জোবায়েরসহ ১০ জনের মৃত্যু হয়। পরে এক নিকট আত্মীয়র মাধ্যমে জোবায়েরের মৃত্যুর খবর পায় স্বজনরা।
শনিবার বিকেলে জোবায়ের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির উঠান ভর্তি মানুষ। চলছে স্বজনদের আহাজারি। তার স্ত্রী শারমিন বেগম কান্নায় ভেঙে পড়ছিলেন। তার কোলে ৪ বছর বয়সী শিশু কন্যা আয়েশা অপলক নয়নে তাকিয়ে ছিল।
শারমিন বেগম বিলাপ করে বলেছিলেন, আল্লাহ আমারে এ কি শাস্তি দিলো। আমার অবুঝ বাচ্চাগুলা এতিম হইয়া গেলো। ওরা এখন কারে বাবা বলে ডাকব। শেষবারের মতো ওর বাবার মুখটা দেখতে চাই।
জোবায়ের ঢালীর বাবা ইউনূস ঢালী বলেন, আমাদের সব আশা শ্যাষ হইয়া গেলো। বাবায় আমাগো সবাইরে ছাইড়া দূরে চলে গেলো। এখন সরকারের কাছে একটাই দাবি আমার সন্তানের লাশ যেন দ্রুত আনা হয়। আর এই অবুঝ বাচ্চাদের মুখের দিকে তাকাইয়া প্রধানমন্ত্রী যেন আমাদের পাশে দাঁড়ায়।
এ বিষয়ে জানতে চাইলে মাদারীপুর কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিংকি সাহা বলেন, আমরা খবর পাওয়ার পর পরিবারটির খোঁজ খবর নিচ্ছি। নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো। এছাড়াও নিহতের পরিবার আবেদন করলে আমাদের পক্ষ থেকে যথাসাধ্য আর্থিক সহযোগিতা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!