1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
পিটিয়ে বৃদ্ধার হাত ভাঙ্গলেন শিবচর থানার এসআই: মাদারীপুর আদালতে মামলা দায়ের, পিবিআইকে তদন্তের নির্দেশ - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

পিটিয়ে বৃদ্ধার হাত ভাঙ্গলেন শিবচর থানার এসআই: মাদারীপুর আদালতে মামলা দায়ের, পিবিআইকে তদন্তের নির্দেশ

  • প্রকাশিত : রবিবার, ১৬ জুলাই, ২০২৩, ৫.৪৫ পিএম
  • ৫৫২ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।
মাদারীপুরে বৃদ্ধকে থানায় নিয়ে পিটিয়ে হাত ভাঙ্গার অভিযোগে শিবচর থানা পুলিশের উপ-পরিদর্শক নূর মোহাম্মদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে ভূক্তভোগী। এ মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার দুপুরে (১৬ জুলাই) ভুক্তভোগীর করা মামলা দায়ের করলে মাদারীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অভিজিৎ চৌধুরী এ আদেশ দেন।
ভুক্তভোগীর নাম আকমান মাদবর (৬০)। তিনি জেলার শিবচর উপজেলার সরকারেরচর এলাকার মৃত আলাউদ্দিন মাদবরের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদী আকমান মাদবর একটি পাট কাটা মামলার ৪ নম্বর আসামী। আদালতের নির্দেশক্রমে আকমান মাদবরসহ আর চার আসামীকে গত ৯ জুলাই গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন পুলিশের এসআই নূর মোহাম্মদ। এদের মধ্যে আকমান মাদবরকে থানার দ্বিতীয় তলার একটি কক্ষে নিয়ে যায় নূর মোহাম্মদ। পরে তাঁকে অমানুষিক নির্যাতন করা হয়। এতে তার বাম হাত ভেঙ্গে যায়। পরে তাকেসহ ওই চার জনকে আদালতে পাঠানো হয়। ওই মামলার জামিনে মুক্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়। এঘটনায় আজ রোববার ১৬জুলাই দুপুরে পুলিশ সদস্য নূর মোহাম্মদকে আসামী করে আদালতে মামলা দায়ের করে ভুক্তভোগী আকমান মাদবর। পরে আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। তবে মামলার বিষয় কথা বলতে রাজি হয়নি মামলার আসামীসহ জেলা পুলিশের কোন কর্মকর্তা। তারা বিষয়টি আইনগত মোকাবেলার আশ্বাস দেন।
এব্যাপারে ভূক্তভোগী ও মামলার বাদী আকমান মাদবর বলেন, ‘পুলিশের এসআই নূর মোহাম্মদ আমাকে থানার একটি রুমে নিয়ে বেঞ্চের নিচে মাথা দিয়ে সারা শরীরে লাঠি দিয়ে পেটায়। পরে প্র¯্রাব ও থুথু ফেলে আমাকে দিয়ে চাটাইছে। এক পর্যায়ে আমাকে দিয়ে কয়েকবার আব্বা ডাকায় ওই পুলিশ সদস্য। এই ঘটনা কাউকে বললে আবারো নির্যাতন চালানোর হুমকি দেয় তিনি। পরে হাসপাতালে ভর্তি হয়। এঘটনায় ওই নির্যাতনকারী পুলিশের সাজা দাবী করি।’
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জামাল হোসেন বলেন, ‘থানায় বসে কোনো আসামীকে এভাবে নির্যাতন করার আইনগত অধিকার কারো নেই। ভুক্তভোগীর করা মামলায় মহামান্য আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামীতে যাতে কোন পুলিশ এমন নির্মম অত্যাচারের কাজ করতে না পারে, সে ব্যাপারে সঠিক তদন্ত আশা করছি। আমরা ন্যায় বিচার কামনা করছি।’
অভিযোগের বিষয় অভিযুক্ত নূর মোহাম্মদকে ফোনে পাওয়া যায়নি। তবে মাদারীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে জেনে আইনগত ব্যবস্থা নেয়া হবে। কেউ আইনের উর্ধ্বে নয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!