1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে স্কুল আর গাছপালার সাথে লাগোয়া বিদ্যুতের লাইন - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

মাদারীপুরে স্কুল আর গাছপালার সাথে লাগোয়া বিদ্যুতের লাইন

  • প্রকাশিত : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩, ৯.২৬ পিএম
  • ১০৪৩ জন পঠিত

মাদারীপুর  সংবাদদাতা।
মাদারীপুরে বাড়িঘর ও গাছের ওপর দিয়ে গেছে পল্লী বিদ্যুতের উচ্চ ক্ষমতাসম্পন্ন বিতরণ লাইন। এতে কভার বিহীন কয়েক শ’ কিলোমিটার বিদ্যুতের তারের কারণে দুর্ঘটনার আশঙ্কা করছে স্থানীয়রা।
এলাকাবাসীর অভিযোগ, বার বার তাগিদ দিলেও গাছপালা কর্তনে অনীহা বিদ্যুৎ বিভাগের। অথচ প্রতিবছরই শুধুমাত্র গাছপালা কর্তনে খরচ করা হয় প্রায় কোটি টাকা। যদিও পল্লী বিদ্যুতের কর্মকর্তারা বলছেন, বছরে তিন ধাপে কর্তন করা হয় বিদ্যুতের কাছাকাছি থাকা গাছপালা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মাদারীপুর সদরের হাউসদি প্রাথমিক বিদ্যালয়। পাশ দিয়ে বয়ে গেছে চরমুগরিয়া থেকে শ্রীনদী সড়ক। এ সড়কের পাশেই বিদ্যালয় সংলগ্ন একটি বিদ্যুতের খুঁটি। যেটি পল্লী বিদ্যুতের ১১ কিলোভোল্ট ক্ষমতাসম্পন্ন বিতরণ লাইন। দাড়িয়ে থাকা বিদ্যুতের খুঁটি ও তার প্রায়ই স্পর্শ করছে গাছপালা। ফলে বিদ্যুতায়িত হচ্ছে বিদ্যালয়টিও। এতে প্রতি মুহূর্তই বাড়ছে মৃত্যুঝুঁকি। বার বার কর্তৃপক্ষ বলেও সুফল মিলছে না। এতে ঝুঁকি নিয়েই চলছে পাঠদান।

শুধু এই বিদ্যালয়ই নয়, এ সড়কের দুই পাশ দিয়ে প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে গাছের নিচ দিয়ে বয়ে গেছে তার। অধিকাংশ জায়গার ঘরবাড়ী ও গাছপালার উপর দিয়ে বয়ে যাওয়া বিদ্যুতের লাইন হচ্ছে বিপদমুখী। বার বার তাগিদ দিলেও গাছপালা কর্তনে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর। দুর্ঘটনা থেকে বাঁচতে বিদ্যুৎ লাইনগুলো নিরাপদে নিয়ে আসার দাবি স্থানীয়দের। দুঘর্টনা ঘটলেও পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের খোঁজ থাকে না বলেও অভিযোগ রয়েছে। ফলে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎবিহীন থাকতে হয় সাধারণ মানুষের। তাই হয়রানি মুক্ত বিদ্যৎসেবার দাবী সবার।

মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মোহাম্মদ জোনাব আলী জানায়, জেলায় ২ হাজার ৩০০ কিলোমিটার কভারযুক্ত বিদ্যুতের লাইন থাকলেও কভারবিহীন লাইন রয়েছে ২ হাজার ৬০০ কিলোমিটার। জেলায় ৫ হাজার ৯০০ কিলোমিটার বিদ্যুতের লাইন রয়েছে। যেখানে গ্রাহকের সংখ্যা পৌনে চার লাখ। বছরে ৩০০ কোটি টাকা বিদ্যুৎ বিক্রি করে আয় করলেও গাছপালা কর্তনে বরাদ্দ ৮০ থেকে ৮৫ লাখ টাকা।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!