1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে সরিষার আবাদ বাড়লেও কমেছে ফলন, চাষে আগ্রহ হারাচ্ছে চাষি - Madaripur Protidin
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

মাদারীপুরে সরিষার আবাদ বাড়লেও কমেছে ফলন, চাষে আগ্রহ হারাচ্ছে চাষি

  • প্রকাশিত : শনিবার, ২৩ মার্চ, ২০২৪, ৫.৩৫ পিএম
  • ৮৫৭ জন পঠিত

মাদারীপুর  সংবাদদাতা।
গত মৌসুমে ফলন ও দাম ভালো পাওয়ায় এবার মাদারীপুরে সরিষার আবাদ বেশি হয়েছে। মাঠে মাঠে সরিষার ফুলের সমারোহ দেখে বাম্পার ফলনের আশা করলেও এবার আশানুরূপ ফলন পাননি কৃষক। এমনকি গতবারের তুলনায় এবার দামও কম পাচ্ছেন সরিষা চাষিরা। ফলে আগামীতে সরিষা চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক। ভোজ্যতেলের দাম বেড়ে যাওয়ার পর থেকে এ জেলায় সরিষার আবাদ বেড়েছে। গত দুই মৌসুমের তুলনায় এবার ৫ হাজার হেক্টর বেশি জমিতে সরিষা চাষ করেছেন স্থানীয় কৃষকরা। তবে কৃষকদের প্রনোদনার আশ্বাস কৃষি বিভাগের।

সরেজমিনে গিয়ে দেখা যায়, জেলার কালকিনির বিদ্যাবাগিস এলাকার চাষি আনোয়ার মোল্লা। পরপর দু’বছর নিজের তিন বিঘা জমিতে সরিষার আবাদ করেছেন। কিন্তু এবার রোপন মৌসুমে তিন বার বৃষ্টিতে বীজ নষ্ট হয়। এরপরেও হলুদের আবারণে হাসি ছিল। কিন্তু গাছে ফলন কম হওয়ায় আগে ভাগেই ক্ষেত পরিস্কার করছেন পরিবার নিয়ে। ফলে এমন লোকসানে আগামীতে আর সরিষার দিকে ঝুঁকবেন না আনোয়ার মোল্লা।

তার মতো একাধিক সরিষা চাষি জানান, প্রতি বিঘা জমিতে সরিষা চাষে আট হাজার থেকে দশ হাজার টাকা খরচ হয়। আর সরিষা উৎপাদন হয় ৬ মণ থেকে ৮ মণ। বাজারে দাম ভালো থাকলে প্রতি বিঘায় ১৮ হাজার থেকে ২০ হাজার টাকা বিক্রি সম্ভব। এতে খরচ বাদে বেশি অংশই লাভ থাকে। কিন্তু এবার সরিষার ফলন কম ও দাম কম থাকায় তেমন লাভবান হতে পারছেন না চাষিরা।

বিদ্যাবাগিস গ্রামের কৃষক লিটন উদ্দিন বলেন, ‘গত বছর সরিষার ফলন ও দাম ভালো ছিল। এ কারণে এবার সাড়ে ৩ বিঘা জমিতে সরিষার চাষ করেছি। তবে ফলন ও দাম কম। এবার ২ হাজার ২৫০ টাকা দরে সরিষা বিক্রি করেছি। গতবারের চেয়ে এবার প্রতি মণে অন্তত ৬শ টাকা থেকে ৮শ টাকা কম দরে সরিষা বিক্রি হচ্ছে।’

গত মৌসুমে তিন বিঘা জমিতে সরিষা চাষ করেছিলেন কুনিয়া গ্রামের কৃষক জাহাঙ্গীর শরীফ। এবার তিনি দুই বিঘা জমিতে সরিষা চাষ করেছেন। এই কৃষক বলেন, এবার ফলন কম হয়েছে। গত বছর বিঘায় ৭ মণ থেকে ৮ মণ ফলন হয়েছিল। কিন্তু এবার বিঘায় ৫ মণ থেকে ৭ মণ পর্যন্ত ফলন হয়েছে। গত বছর কাঁচা সরিষা ২ হাজার ৮শ টাকা থেকে ৩ হাজার টাকায় বিক্রি করেছি। আর শুকনো সরিষা বিক্রি করেছি ৩ হাজার থেকে ৩ হাজার ২শ টাকায়। কিন্তু এবার দাম খুবই কম।

মাদারীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক দিগবিজয় হাজরা তথ্য মতে, ২০২২-২৩ মৌসুমে জেলায় ১৫ হাজার ৫৮৫ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছিল। এবার ২০২-২৩ মৌসুমে ১৬ হাজার ৯৮২ হেক্টর জমিতে আবাদ করা হয়েছে। যেখানে চাষ বেড়েছে ১ হাজার ৩৯৭ হেক্টর বেশি। এবার সরিষা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২২ হাজার ৭৬ মেট্রিক টন।
তিনি বলেন, ‘এবার চাষিরা বিলম্ব করে সরিষা চাষ শুরু করেছেন। আর আবহাওয়াও অনুকূলে ছিল না। এ কারণে এবার সরিষার উৎপাদন গতবারের তুলনায় কিছুটা কম হয়েছে। তবে চাষিদের পাশে প্রনোদনা দিয়ে পাশে থাকার আশ্বাস এ কর্মকর্তার।’

মাদারীপুরে সরিষা প্রতি মন বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ২২ শ’। এতে দাম নিয়েও রয়েছে চাষিদের অসন্তোষ। তাই সয়াবিন তেলের চাহিদা কমাতে দেশীয় সরিষা চাষে কৃষকদের ভুতুর্কি দেয়ার আহবান কৃষিবিদদের।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!