1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে মোটরসাইকেল দুর্ঘটনায় মসজিদের ইমাম নিহত । একজন আহত - Madaripur Protidin
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

রাজৈরে মোটরসাইকেল দুর্ঘটনায় মসজিদের ইমাম নিহত । একজন আহত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪, ২.৩২ পিএম
  • ৬৯৫ জন পঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি।
মাদারীপুরের রাজৈরে মোটরসাইকেল দুর্ঘটনায় মসজিদের ইমাম নিহত এবং অপর এক আরোহী আহত হয়েছে । বুধবার রাত ৯টার সময় টেকেরহাট-কবিরাজপুর সড়কের তালপট্রি নামক স্থানে এ ঘটনা ঘটে । নিহত ইমাম রইসুল ইসলাম (২৪) ফরিদপুর জেলার সালথা উপজেলার খুলিশাডুবি গ্রামের রফিকুল ইসলামের ছেলে । সে উপজেলার পাট্রাবুকা এলাকার বাইতুল নুর জামে মসজিদে ইমামতি করতো ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাত ৯টার সময় ইমাম রইসুল ইসলাম ইশার নামাজ শেষে মোটরসাইকেল যোগে রাজৈর উপজেলার টেকেরহাট-কবিরাজপুর সড়ক দিয়ে হোসেনপুরের উদ্দেশ্যে যাচ্ছিল । পথিমধ্যে তালপট্রি নামক স্থানে পৌছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গাছের সাথে ধাক্কা লাগে । এসময় ইমাম রইসুল ইসলাম (২৪) ও অপর আরোহী মেহেদী মুন্সীকে (২৩) গুরুতর আহত হয়। স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইমাম রইসুল ইসলামকে মৃত ঘোষনা করে । রাজৈর থানার ওসি মোঃ আসাদুজ্জামান হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!