1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কৃষকের বসতঘরে অগ্নিসংযোগে ৮টি ছাগলসহ মালামাল লুট - Madaripur Protidin
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে উপজেলা অভিবাসন সমন্বয়কমিটি গঠন সভা অনুষ্ঠিত মাদারীপুরে ইতালি প্রবাসীর বসতঘরে হামলা-ভাঙচুর, মা ও স্ত্রীকে মারধরের অভিযোগ রাজৈরে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার  রাজৈরে পরকীয়ায় বাধা দেওয়ায় দুই মাসের অন্তসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ। মামলা দায়ের। স্বামীসহ দুইজন গ্রেপ্তার টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার

কৃষকের বসতঘরে অগ্নিসংযোগে ৮টি ছাগলসহ মালামাল লুট

  • প্রকাশিত : শুক্রবার, ৩ মে, ২০২৪, ৯.৩৮ পিএম
  • ৭৩০ জন পঠিত
মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনিতে পূর্ব শত্রুতার জের ধরে জয়নাল আবেদীন সরদার (৪৬) নামে এক কৃষকের বসতঘরে রাতের আধারে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। অগ্নিসংযোগকালে ঘরের ভেতর থেকে নগদ ৫ হাজার টাকা ও ৮টি ছাগলসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এতে করে ৩ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ভুক্তভোগীর অভিযোগ সুত্রে জানাযায়। শুক্রবার ভোররাতে এ ঘটনা ঘটে।
এলাকাা‌সি ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, উপজেলার সাহেবরামপুর এলাকার ক্ষুদ্রচর গ্রামের কৃষক জয়নাল আবেদীন সরদার একা রাতের খাবের খেয়ে ঘুমিয়ে পড়েন। এ সুযোগে রাত ৪টার দিকে একদল দুর্বৃত্তরা মিলে তার ঘরের ভেতর থেকে ৮টি ছাগল নগদ ৫ হাজার টাকা ও দুইটি পানির পাম্প লুট করে। তারা চলে যাওয়ার সময় ঘরে অগ্নিসংযোগ করে করে পালিয়ে যায়। এতে করে বসত ঘরটি, ২০ মন ধান, ৫ মন শরিষা ও ১০ মন ডাল পুড়ে ছাই হয়ে যায়।
ভুক্তভোগী জয়নাল আবেদীন সরদার কান্না জরিত কন্ঠে বলেন, পুর্ব শত্রুতার জের ধরে রাতের আধারে আমার বসতঘর ও বিভিন্ন মালামাল পুড়ে ছাই করে দিয়ে গেছে। আমার ছাগলগুলোসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আমি পালিয়ে বেচে গেছি। আমি প্রশাসনের কাছে বিচার চাই। আমি মামলার করার প্রস্তুতি নিয়েছি।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি সরকার মামুন জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!