1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
প্রশ্নপত্র ফাঁস, কোটিপতি হয়ে আপন ভাইদের সাথে সর্ম্পক রাখেনি আবেদ আলী - Madaripur Protidin
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

প্রশ্নপত্র ফাঁস, কোটিপতি হয়ে আপন ভাইদের সাথে সর্ম্পক রাখেনি আবেদ আলী

  • প্রকাশিত : বুধবার, ১০ জুলাই, ২০২৪, ৫.৫৭ পিএম
  • ৬৪৭ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা:
পিএসসির চেয়ারম্যানের গাড়িচালক হয়ে রাতারাতি কোটিপতি হওয়ায় আপন ভাইদের সাথে সুসর্ম্পক রাখেনি সৈয়দ আবেদ আলী জীবন। গেলো কয়েকবছর ধরে নিজ বাড়ী মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম বোতলা গ্রামে এসে আলিশান বাড়ী করলেও আপন ভাইদের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। এখনো দোচালা টিনের ঘরে ভাইয়েরা পরিবার নিয়ে বসবাস করেন। তাই তো আবেদ আলী গ্রেফতার হওয়ায় আপন ভাইদের কোন ক্ষোভ নেই, বরং তদন্ত করার দাবী তাদের।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দোচালা টিনের ঘরে বসবাস করছে সৈয়দ আবেদ আলীর ছোট ভাই সাবেদ আলী। এখনো তিনি অটোরিক্সা চালিয়ে সংসার চালাচ্ছে। দু’মুঠো ভাত জোগাড় করতেই যেন হিমশিম খেতে হয়। ঘরেও নেই কোন জৌলস। তাতে আফসোস নেই সাবেদ আলীর। বড় ভাই আবেদ আলীর কোটিপতি হওয়ায় নিয়েও কোন দিন মাথা ঘামায়নি। বরং তার কাছে প্রতিবেশীরা কম-বেশি সহযোগিতা পেলেও আপন ভাইয়ের কোন খোঁজ নেইনি। ঈদ বা কোরবানীতে উপহার দিলেও গ্রহণ করেন না সাবেদ আলী। তাই তো আপন ভাই ও ভাতিজা গ্রেফতার হওয়াতে কোন আপেক্ষ বা অনুরাগ নেই সাবেদ আলীর। বরং বিষয়টি নিয়ে তদন্ত করে পরিস্কার করার দাবী তার।

সৈয়দ আবেদ আলীর ছোট ভাই সাবেদ আলী জানান, ১৯৯৭ সালের দিকে আমি মেরাদিয়াতে চানাচুর বিক্রি করতাম। আবেদ আলী থাকতো ইন্দিরা রোডে। সে বেকার ছিল। মাঝে মধ্যেই আমার থেকে মেসের খরচের জন্য ৩০০ থেকে ৫০০ টাকা নিত। তবে শাহিন নামে এক বন্ধুর মাধ্যমে পিএসসিতে চাকরি হওয়ার পর ওই বছরই সে বিয়ে করে। বিয়ের পরে সে আমাদের পরিবারের কারও সঙ্গে যোগাযোগ রাখেনি। এখনও তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!