1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
অযৌক্তিক কোটা যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা প্রয়োজন: মাদারীপুরে গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রী - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

অযৌক্তিক কোটা যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা প্রয়োজন: মাদারীপুরে গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রী

  • প্রকাশিত : শনিবার, ১৩ জুলাই, ২০২৪, ১০.০৫ পিএম
  • ৬৩৬ জন পঠিত

মাদারীপুর         সংবাদদাতা।্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্
গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রী ও.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, কোটা পদ্ধতি নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ একটি রায় দিয়েছে। সেই রায়ে বলা হয়েছে যে, কোটা কম বা বাড়ানো এটা সরকার করতে পারবে। আমরা মনে করি যে কোটা সংরক্ষনও যেমন প্রয়োজন আছে তেমনিভাবে অযৌক্তিকভাবে যে সকল কোটা সংরক্ষন করা আছে সেগুলোকে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা প্রয়োজন। সেজন্য আমরা কাজ করছি, কাজ করবো।

শনিবার দুপুরে পদ্মা সেতু সংলগ্ন নদী শাসন বাঁধের মাদারীপুরের শিবচরের কাঠালবাড়িতে মুজিব আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের প্রস্তাবিত স্থান পরিদর্শন শেষে দাদাভাই উপ-শহরে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রী এসব কথা বলেন। এসময় জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন।
মুক্তিযোদ্ধাদের কোটার ব্যাপারে মন্ত্রী বলেন, ‘এখন আর মুক্তিযোদ্ধাদের নিজের জন্য কোটার প্রয়োজন নেই। তাদের সন্তানরাও কোটার বাইরে চলে গেছে। এখন অন্যদেরকে দেয়া হবে কিনা, এব্যাপারে আদালত যে নির্দেশনা দিবে সেভাবে সরকার সিদ্ধান্ত নেবে।’
শিক্ষার্থীদের উদ্দ্যেশে মন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের আমরা বলবো যে আপনারা একটু অপেক্ষা করেন ধৈর্য্য ধরেন। আপনারা যেভাবে পড়াশোনা নষ্ট করে যেভাবে মাঠে আছেন আপনাদের প্রতি সহানুভূতি থাকা সত্বেও মনেহয় আপনারা নিজেদের ক্ষতি করছেন। আপনারা মাঠ থেকে উঠে আসুন। পড়াশোনায় মনোনিবেশ করুন। সেইসাথে আপনাদের দাবীর ব্যাপারেও সোচ্চার থাকুন।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নবীরুল ইসলাম, অতিরিক্ত সচিব মো. হামিদুর রহমান জাতীয় গৃহায়ন কতৃপক্ষের চেয়ারম্যান মো. আব্দুল মতিন, মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, জেলা প্রশাসক মারুফুর রশিদ খান, পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান, শিবচর উপজেলা চেয়ারম্যান ডা. মো. সেলিম, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ. লতিফ মোল্লা, পৌরসভার মেয়র মোঃ আওলাদ হোসেন খান উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!