1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ । আপন দুই সহদর ভাইসহ ৪জন নিহত । ২০জন আহত - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ । আপন দুই সহদর ভাইসহ ৪জন নিহত । ২০জন আহত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪, ৭.০৩ পিএম
  • ৬০৯ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।
টেকেরহাট বন্দর সংলগ্ন গোপালগঞ্জের মুকসুদপুরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে হয় । এতে ইজিবাইকের দুই যাত্রী আপন দুই সহদর ভাইসহ ৪জন নিহত এবং কমপক্ষে ২০জন যাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার সময় ঢাকা-বরিশাল মহাসড়কের টেকেরহাট বন্দর সংলগ্ন মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের ডোমরাকান্দি লাম মীম হাইওয়ে রেষ্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে । নিহতরা হলো মুকসুদপুর উপজেলার বরইতলা বিশ^মবরদী গ্রামের আবু রায়হান শেখের দুই ছেলে আবুল বশার শেখ (৩৫) ও আবুল খায়ের শেখ (৩০) এবং একই গ্রামের আবদুল কালাম শেখের ছেলে ইয়ার আলী (৪০) ও চুন্নু শেখের ছেলে হাসান শেখকে (২৬) ফরিদপুর মেডিকেলে নেয়া হলে সেখানে চিকিসাধীন অবস্থায় বিকেলে এই দুইজনও নিহত হয়। বাকি আহতদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্রসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয় । নিহতরা সবাই ইজিবাইকের যাত্রী ছিল ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার সময় ঢাকা-বরিশাল মহাসড়কের টেকেরহাট বন্দর সংলগ্ন মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের ডোমরাকান্দি লাম মীম হাইওয়ে রেষ্টুরেন্টের সামনে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি ট্রাককে অভারটেক করতে যায় । এসময় অপর দিক থেকে আসা টেকেরহাট গামী একটি যাত্রীবাহী ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় । এতে ইজিবাইকের দুই যাত্রী আপন দুই সহদর ভাই আবুল বশার শেখ (৩৫) ও আবুল খায়ের শেখ (৩০) ঘটনাস্থলেই মারা যায় এবং মারত্মক আহত অবস্থায় ইয়ার আলী (৪০) ও হাসান শেখকে (২৬) ফরিদপুর মেডিকেলে নেয়া হলে সেখানে চিকিসাধীন অবস্থায় বিকেলে এই দুইজনও মারা যায় । এসময় কমপক্ষে ২০জন যাত্রী আহত হয় । আহতদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্রসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয় । পরে খবর পেয়ে ভাংগা থানা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালায় । ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মো. খায়রুল আনাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!